ইসরাইলে নির্বাচন
ফের মসনদে আসতে বিরোধীদের বিরুদ্ধে যে ছক আঁকছেন নেতানিয়াহু
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ইসরাইলে ২৭ অক্টোবর জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে বিদেশে থাকা ইসরাইলি প্রবাসীদের সহজে দেশে এনে ভোটগহণ কার্যক্রমে অংশ নিতে বিরোধী দলগুলোর গৃহীত উদ্যোগগুলো বন্ধ করার জন্য নির্বাচন কমিশনে আবেদন জানিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল ‘লিকুদ পার্টি’। খবর আল আরাবিয়ার।
ইসরাইলের আইন অনুযায়ী, দেশের বাইরে থাকা নাগরিকরা বিদেশ থেকে ভোট দিতে পারেন না; শুধু নির্দিষ্ট কিছু কূটনৈতিক দায়িত্বে থাকা ব্যক্তিরাই এই সুযোগ পান। তাই ভোটদানে অংশ নিতে প্রবাসীদের দেশে ফিরতেই হবে।
সরকারি হিসাব অনুযায়ী, বর্তমানে প্রবাসে প্রায় ৬ লাখ ইসরাইলি বসবাস করছেন।
প্রসঙ্গত, আগামী নির্বাচনে সরকারবিরোধী শিবিরকে শক্তিশালী করতে বিরোধী দলগুলো প্রবাসীদের দেশে ফিরে ভোট দিতে নানাভাবে উৎসাহিত করছিল। এর মধ্যে ছিল কম দামে বিমান টিকিট দেওয়া, ভোট দেওয়ার কাগজপত্রে সাহায্য করা এবং বিমানবন্দর থেকে তাদের যাতায়াতের ব্যবস্থা করা।
নেতানিয়াহুর দলের আইনজীবী ইলান বোম্বাচ বুধবার (১৬ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের প্রধানের কাছে একটি আবেদন করে এসব কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছেন। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সংস্থা ‘এআইডি কোয়ালিশন’-এর ‘ফ্লাই অ্যান্ড ভোট’ কর্মসূচি এবং বিরোধী ‘ডেমোক্রেটস’ পার্টিকে এই আবেদনে লক্ষ্যবস্তু করা হয়েছে।
লিকুদ পার্টির দাবি, প্রবাসীদের এভাবে বিশেষ সুবিধায় দেশে এনে ভোট দেওয়ানো এক ধরনের ‘নির্বাচনী ঘুষ’ এবং এটি দলীয় অর্থায়নের আইনবিরোধী। অন্যদিকে, ‘এআইডি কোয়ালিশন’ এই অভিযোগের জবাবে জানিয়েছে যে তারা লিকুদ পার্টির আবেদনটি খতিয়ে দেখছে।
উল্লেখ্য, এবারের নির্বাচনে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী আইজেনকটের দলের মধ্যে বেশ কঠিন লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।

