Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

‘ইরানের জন্য আত্মত্যাগ’ শোভাযাত্রায় তেহরানে লাখো মানুষের ঢল

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ এএম

‘ইরানের জন্য আত্মত্যাগ’ শোভাযাত্রায় তেহরানে লাখো মানুষের ঢল

তেহরানে অনুষ্ঠিত হয়েছে ‘ইরানের জন্য আত্মত্যাগ’ (জানফাদা-ই-ইরান) শোভাযাত্রা।

Advertisement

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের মুখে দেশের প্রতি সমর্থন ও সংহতি প্রদর্শনের লক্ষ্যে ইরানের রাজধানী তেহরানে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে ‘ইরানের জন্য আত্মত্যাগ’ (জানফাদা-ই-ইরান) শোভাযাত্রা। এতে হাজারো মানুষ অংশ নেন। খবর মেহের নিউজ এজেন্সির। 

সকাল থেকেই তেহরানের ঐতিহাসিক ইমাম হোসেইন স্কয়ার থেকে এনগেলাব স্কয়ার পর্যন্ত এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। আয়োজকদের দাবি, এতে ৩ লাখ ১৩ হাজার মানুষ সরাসরি অংশগ্রহণ করেছেন।

‘জানফাদা-ই-ইরান’ প্রচারণার মুখপাত্র সাসান জারে জানান, এ পর্যন্ত প্রায় ৩ কোটি ১০ লাখ মানুষ এই কর্মসূচিতে নাম নিবন্ধন করেছেন। তার ভাষায়, ‘জানফাদা প্রচারণায় ৩ কোটি ১০ লাখ মানুষের নিবন্ধন প্রমাণ করে যে জনগণই জাতীয় নিরাপত্তার প্রধান ভিত্তি।’

তিনি আরও বলেন, ‘৩ কোটি মানুষের একটি বাহিনী গঠনের প্রস্তুতি ঘোষণা ইতিহাসে নজিরবিহীন। এই ব্যাপক জনসমর্থন দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিয়েছে।’

শোভাযাত্রায় ইরানের ক্ষেপণাস্ত্র ইউনিট তাদের কিছু ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রদর্শন করে। পাশাপাশি সামরিক ইউনিটগুলো কুচকাওয়াজে অংশ নিয়ে যেকোনো বিদেশি আগ্রাসন মোকাবিলায় নিজেদের প্রস্তুতির বার্তা দেয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন বাসিজ বাহিনীর প্রধান। তিনি বলেন, এই বিশাল শোভাযাত্রা প্রমাণ করে যে ইরানি জাতি নিজেদের ও দেশের জাতীয় শক্তি রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত।

শোভাযাত্রায় অংশ নেওয়া এক বাসিজ আলেম বলেন, ‘শহীদ নেতার রক্তের প্রতিশোধ নেওয়া না পর্যন্ত আমি আমার ইউনিফর্ম খুলব না।’   

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানও শোভাযাত্রায় উপস্থিত ছিলেন। তিনি বলেন, ধর্ম, জাতি, ভাষা বা অন্যান্য বৈচিত্র্য নির্বিশেষে ইরান সব ইরানির দেশ। বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য অটুট রাখার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।

শোভাযাত্রায় মোটরসাইকেল আরোহীরা বিশেষ প্রদর্শনী করেন। এছাড়া নারী, নববাগদত্ত দম্পতি, ধর্মীয় নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। এক ইহুদি রাব্বিও শোভাযাত্রায় অংশ নেন। পাশাপাশি ঐতিহ্যবাহী পোশাক পরিহিত একটি ইয়েমেনি প্রতিনিধিদলও কর্মসূচিতে যোগ দেয়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম