Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা নিয়ে গোপন তথ্যফাঁস

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পিএম

ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা নিয়ে গোপন তথ্যফাঁস

ছবি: সংগৃহীত

Advertisement

ইরানের সঙ্গে চলা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধে পেন্টাগন আনুষ্ঠানিকভাবে যে সংখ্যার কথা প্রকাশ করেছে, প্রকৃতপক্ষে তার চেয়েও বেশি মার্কিন সেনার মৃত্যু হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক বিশেষ প্রতিবেদনে এমন দাবি উঠে এসেছে। তবে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই প্রতিবেদনকে পুরোপুরি অসত্য বলে প্রত্যাখ্যান করেছেন।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে পাঁচজন কর্মকর্তার বরাতে জানানো হয়েছে, চলমান এই সংঘাতে এ পর্যন্ত অন্তত ২২ জন মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন। পেন্টাগনের জনসমক্ষে থাকা আনুষ্ঠানিক তথ্যভান্ডারের হিসাবের চেয়ে এই সংখ্যা অন্তত চারজন বেশি। 

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে যুদ্ধক্ষেত্রে সরাসরি কিংবা এই সংঘাতের সাথে সম্পর্কিত পরিস্থিতিতে এসব সেনার মৃত্যু হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনটি প্রকাশের পরই সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এটি পুরোপুরি মিথ্যা বলে দাবি করেন। 

তবে তথ্যের এই অমিল বা তফাত নিয়ে পেন্টাগনের কাছে বিস্তারিত জানতে চাওয়া হলে তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

আন্তর্জাতিক রাজনীতি ও মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে মার্কিন সেনাদের হতাহতের সঠিক তথ্য গোপন করা নিয়ে দেশটির নীতি নির্ধারণী মহলে নতুন করে আলোচনা ও বিতর্ক তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: ওয়াশিংটন পোস্ট।


Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম