দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভোটে বিজেপির জয়জয়কার
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ এএম
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের রাজধানী নয়াদিল্লির দিল্লি বিশ্ববিদালয় ছাত্র ইউনিয়ন (ডাসু) নির্বাচনে জয় পেয়েছে ক্ষমতাসীন হিন্দুত্ববাদী বিজেপি সংশ্লিষ্ট ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি পদের চারটির মধ্যে তিনটিতে জয় পেয়েছে।
এবিভিপি উগ্রহিন্দুত্ববাদী আরএসএসের মতাদর্শে বিশ্বাসী।
হাড্ডাহাড্ডি লড়াইয়ে এবিভিপির ইয়াস দাবাস প্রেসিডেন্ট পদ, রিয়া চাওয়াদি সেক্রেটারি এবং লক্ষ্যরাজ সিং জয়েন্ট সেক্রেটারি পদে জয় পেয়েছেন।
এবিভিপির ন্যাশনাল জেনারেল সেক্রেটারি ভিরেন্দ্র সিং সোলাঙ্কি সংবাদমাধ্যম আউটলুককে বলেছেন, এই জয় এবিভিপির জন্য অনেক বড় প্রাপ্তি। এটি জাতীয়তাবাদীর জয়কে প্রতিনিধিত্ব করে। এই জয় দেখিয়েছে এবিভিপি তরুণদের প্রতিনিধিত্ব করে এবং আমাদের ওপর তরুণদের বিশ্বাস আছে।
মাত্র কয়েকমাস আগে দিল্লির যন্তরমন্তরে বিজেপি সরকারের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলন করে জেন-জিরা। তারা ককরোচ জনতা পার্টির ব্যানারে বিক্ষোভ করে সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিশ্চিত করে। কিন্তু তা সত্ত্বেও দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি নির্বাচনে বিজেপি সংশ্লিষ্ট দল জয় পেয়েছে। যা বিজেপির জন্য বড় স্বস্তির বিষয়।
তবে দিল্লির ওই আন্দোলনের প্রভাব এ নির্বাচনে ছিল। সংবাদমাধ্যম আউটলুক জানিয়েছে, বিজেপি শীর্ষ তিনটি পদে জয় পেলেও তাদের ভোটের ব্যবধান খুব বেশি ছিল না।
এরআগে গতকাল দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন হয়। সেখানেও বিজেপি ও আরএসএস সংশ্লিষ্ট এবিভিপির বেশিরভাগ প্রতিনিধি জয় পায়।
সূত্র: আউটলুক

