ক্যারিবীয় সাগরে ‘মাদকবাহী’ নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৪
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ এএম
ট্রাম্প প্রশাসন প্রায় এক বছর আগে তথাকথিত ‘মাদক সন্ত্রাসীদের’ বিরুদ্ধে অভিযান শুরু করে। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ক্যারিবীয় সাগরে মাদক পাচারে ব্যবহারের সন্দেহে একটি নৌযানে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। শনিবারের (১৯ সেপ্টেম্বর) এ হামলায় চারজন নিহত হয়েছেন। লাতিন আমেরিকায় কথিত মাদক পাচারকারীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের কয়েক মাস ধরে চলা অভিযানের অংশ হিসেবে এ হামলা চালানো হয়।
সর্বশেষ হামলাসহ ট্রাম্প প্রশাসন প্রায় এক বছর আগে তথাকথিত ‘মাদক সন্ত্রাসীদের’ বিরুদ্ধে অভিযান শুরুর পর থেকে মার্কিন সামরিক বাহিনীর নৌযান হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ২৩১ জনে দাঁড়িয়েছে। এ সময়ে ৬৯টি হামলা চালানো হয়েছে।
পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে চালানো বেশির ভাগ হামলার বিষয়ে মার্কিন সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, পরিচিত মাদক পাচারের পথে থাকা কথিত মাদক পাচারকারীদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।
তবে সর্বশেষ হামলার ক্ষেত্রে নৌযানটিতে মাদক পরিবহণ করা হচ্ছিল—এমন কোনো প্রমাণ দেয়নি মার্কিন সামরিক বাহিনী।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি ভিডিওতে চলন্ত একটি নৌযানের মতো কিছু দেখা যায়। এরপরই সেখানে একটি ঝলক দেখা যায়, যা হামলার দৃশ্য বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন সামরিক বাহিনীর বিবৃতিতে নৌযানে থাকা নিহত ব্যক্তিদের পরিচয় বা তারা মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

-6aae69fb1d6e3.jpg)
