শ্রীলংকায় ইস্টার সানডে ট্র্যাজেডি
মূল চক্রান্তকারীসহ ১৫ আসামির সাজা
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
২০১৯ সালে শ্রীলংকায় ঘটে যাওয়া ভয়াবহ ইস্টার সানডে আত্মঘাতী বোমা হামলার মামলায় বড় রায় দিয়েছে দেশটির হাইকোর্ট। বিচার শেষে আদালত এই হামলার মূল পরিকল্পনাকারী নওফের মৌলভীসহ মোট ১৫ জনকে দোষী সাব্যস্ত করেছে, আর পর্যাপ্ত প্রমাণ না থাকায় ৯ জনকে খালাস দিয়েছে।
২০০৯ সালের গৃহযুদ্ধের পর শ্রীলংকার মাটিতে এটাই ছিল সবচেয়ে বড় ও নির্মম হামলার ঘটনা। তিনটি গির্জা এবং তিনটি নামীদামি হোটেলে একযোগে চালানো এই হামলায় মোট ২৭০ জন মানুষ প্রাণ হারান এবং আহত হন পাঁচশরও বেশি। হামলায় জড়িত সব আত্মঘাতী বোমারু ঘটনাস্থলেই মারা যায়।
নিহতদের একটি বড় অংশই ছিলেন শ্রীলংকার সাধারণ মানুষ, যাদের মধ্যে অনেক ছোট শিশুও ছিল। এছাড়া বাংলাদেশ, অস্ট্রেলিয়া, চীন, ডেনমার্ক ও জাপানসহ বিশ্বের নানা দেশের ৪৫ জন বিদেশি নাগরিকও এই হামলায় মারা যান।
তদন্তে জানা যায়, উগ্রবাদী একটি গোষ্ঠীই পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছিল। আদালতে আসামিদের তালিকায় থাকা ২৫ জনই ছিলেন দেশের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের সদস্য। তাদের মধ্যে বিচার চলাকালীন অবস্থায়ই একজন হেফাজতে মারা যান।
