Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন

নিউইয়র্কে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পিএম

নিউইয়র্কে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আজই মঙ্গলবার শুরু হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন।

অধিবেশন মঙ্গলবার থেকে শুরু হয়ে চলবে আগামী ২৮শে সেপ্টেম্বর পর্যন্ত।

সপ্তাহব্যাপী এই আয়োজনে প্রায় ১৩০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান অংশ নিচ্ছেন। তারা নিজ নিজ দেশের পক্ষে ভাষণ দেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রথম দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাষণ দিবেন। এদিন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানেরও বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

এই অধিবেশনে যোগ দিতে এরই মধ্যে নিউইয়র্কে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

সফর সূচি অনুযায়ী, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ই সেপ্টেম্বর সাধারণ পরিষদের ভাষণ দেবেন।

বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে এটিই হবে জাতিসংঘে তাঁর প্রথম ভাষণ এবং প্রথা অনুযায়ী তিনি বাংলায় বক্তব্য রাখবেন।

জাতিসংঘ অধিবেশনের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান বেশ কয়েকটি দেশের সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও উচ্চপর্যায়ের সৌজন্য সাক্ষাৎ করবেন।


Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম