Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন নিজ দলের নেতারাই!

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ এএম

ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন নিজ দলের নেতারাই!

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

জাতিসংঘে ভাষণ দেওয়ার সময় যুদ্ধ বন্ধের চুক্তি না হলে ইরানকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার চরম হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

তবে তার এই কঠোর সামরিক অবস্থানের পর নিজ দেশেই চাপের মুখে পড়েছেন তিনি। যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও ডিজেলের দাম আকাশচুম্বী হওয়ায় চরম বিপাকে পড়েছে সাধারণ আমেরিকানরা। আর এর ফলেই আসন্ন নির্বাচনকে সামনে রেখে খোদ ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির নেতারাই তার সিদ্ধান্তের বিরোধিতা করা শুরু করেছেন। 

আমেরিকান সাধারণ ভোটারদের পকেটে চাপ পড়ায় রিপাবলিকান প্রার্থীরা ট্রাম্পের যুদ্ধনীতি থেকে নিজেদের দূরত্ব তৈরি করছেন। মিশিগান ও আইওয়া থেকে নির্বাচনে দাঁড়ানো দলের হেভিওয়েট নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে বলছেন, এই যুদ্ধ অবিলম্বে শেষ হওয়া উচিত। তাদের মতে, যুদ্ধ থামলেই জ্বালানি তেলের দাম আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। ট্রাম্প তেলের দাম বাড়ার জন্য অন্য কারণকে দায়ী করলেও প্রার্থীরা সরাসরি এই যুদ্ধকেই মূল কারণ হিসেবে দেখাচ্ছেন। 

জাতীয়ভাবে এক সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের প্রায় ৬২ শতাংশ মানুষই ইরানের সঙ্গে এই যুদ্ধকে অর্থহীন বলে মনে করছেন। উপরন্তু, অর্ধেকেরও বেশি ভোটার সাফ জানিয়েছেন যে যারা এই যুদ্ধ সমর্থন করবে তাদের তারা ভোট দেবেন না। ফলে নির্বাচনে হেরে যাওয়া ও ভোটারদের ক্ষোভ এড়াতেই রিপাবলিকান প্রার্থীরা এখন ট্রাম্পের সিদ্ধান্তের বিপরীতে গিয়ে মুখ খুলছেন।

সূত্র: ইউএস নিউজ


Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম