Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

নেতানিয়াহুর বিরুদ্ধে নিউইয়র্কে ফিলিস্তিনপন্থি মিছিলে ইহুদিরাও

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পিএম

নেতানিয়াহুর বিরুদ্ধে নিউইয়র্কে ফিলিস্তিনপন্থি মিছিলে ইহুদিরাও

ছবি: সংগৃহীত

Advertisement

দখলকৃত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণের দিনই নিউইয়র্কে ফিলিস্তিনের পক্ষে আয়োজিত বিক্ষোভে যোগ দিয়েছেন ইহুদি বিক্ষোভকারীরাও। তারা নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দেন।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে অনুষ্ঠিত ‘ফ্রি প্যালেস্টাইন’ মিছিলে বিভিন্ন অধিকারকর্মীর সঙ্গে ইহুদি বিক্ষোভকারীদেরও দেখা যায়।

তাদের বক্তব্য, ইসরাইলি সরকারের নীতি বা নেতানিয়াহুর অবস্থানকে সব ইহুদির মতামত হিসেবে দেখানো উচিত নয়।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা বিশেষভাবে নেতানিয়াহুর ইহুদিদের প্রতিনিধিত্ব করার দাবির বিরোধিতা করেন।

এর আগে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে নেতানিয়াহু নিজেকে ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে এবং ইসরাইলি জনগণের পক্ষে কথা বলার অবস্থানে তুলে ধরেন। 

ভাষণে তিনি ইসরাইলের নিরাপত্তা, ইরানের হুমকি এবং ফিলিস্তিন ইস্যুতে ইসরাইলের অবস্থান তুলে ধরেন। তিনি ইসরাইলের সামরিক কর্মকাণ্ডের সমালোচনাকেও প্রত্যাখ্যান করেন এবং ইসরাইলের পক্ষে নিজের বক্তব্যকে ‘সত্য’ তুলে ধরার প্রচেষ্টা হিসেবে উপস্থাপন করেন।

নেতানিয়াহুর ভাষণের সময় জাতিসংঘের অধিবেশন কক্ষ থেকে বিভিন্ন দেশের প্রতিনিধিদের একটি অংশ বেরিয়ে যায়। এ ঘটনাকে ঘিরেও নিউইয়র্কে প্রতিবাদ-বিক্ষোভ হয়। পরে শহরের বিভিন্ন স্থানে নেতানিয়াহুর সফর ও তার বক্তব্যের বিরুদ্ধে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং গ্রেফতারের ঘটনাও ঘটে। আল জাজিরা জানিয়েছে, বিক্ষোভের ঘটনায় শতাধিক মানুষকে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে, একই এলাকায় ইসরাইলপন্থী একটি পাল্টা বিক্ষোভও অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেওয়া বিক্ষোভকারীরা ইসরাইলকে ‘কাজ শেষ করতে’ বা ‘finish the job’ বলে আহ্বান জানান। ফলে নেতানিয়াহুর জাতিসংঘ সফরকে ঘিরে নিউইয়র্কে ইসরাইল ও ফিলিস্তিন প্রশ্নে বিপরীতমুখী অবস্থানের দুটি বিক্ষোভই সামনে আসে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম