Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

শিক্ষা থেকে মুখ ফিরিয়ে বিলাসিতায় ব্যয় বাড়াচ্ছে সৌদিরা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০২:৪১ পিএম

শিক্ষা থেকে মুখ ফিরিয়ে বিলাসিতায় ব্যয় বাড়াচ্ছে সৌদিরা

ছবি: সংগৃহীত

Advertisement

সৌদি আরবে এক সপ্তাহের ব্যবধানে ভোক্তা ব্যয়ের ধরনে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। শিক্ষা খাতে ব্যয় কমলেও হোটেল, রেস্তোরাঁ ও বিনোদন খাতে মানুষের খরচ বেড়েছে। ফলে ২৬ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে দেশটির সামগ্রিক ভোক্তা ব্যয় ৩ দশমিক ৫ শতাংশ বেড়ে ১৩ দশমিক ৩৭ বিলিয়ন সৌদি রিয়ালে দাঁড়িয়েছে। অপরদিকে শিক্ষা খাতে ৫১ দশমিক ৫ শতাংশ কমেছে। 

সৌদি কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ওই সপ্তাহে পয়েন্ট অব সেলস লেনদেনের সংখ্যা ১ শতাংশ বেড়ে ২৪ কোটি ৩৫ লাখ ৯০ হাজারে পৌঁছেছে। ব্যয়ের প্রবৃদ্ধিতে সবচেয়ে বেশি নজর কেড়েছে হোটেল খাত। এক সপ্তাহে এ খাতে ব্যয় ২০ দশমিক ৭ শতাংশ বেড়ে ৩১১ দশমিক ১৫ মিলিয়ন রিয়ালে পৌঁছেছে। হোটেল খাতে লেনদেনের সংখ্যাও বেড়েছে ২১ দশমিক ৫ শতাংশ।

রেস্তোরাঁ ও ক্যাফেতে ব্যয় বেড়েছে ১১ দশমিক ৪ শতাংশ। এ খাতে মোট ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১ দশমিক ৭৬ বিলিয়ন রিয়ালে। খাদ্য ও পানীয় খাতেও ব্যয় ১ দশমিক ৯ শতাংশ বেড়ে হয়েছে ২ দশমিক ১১ বিলিয়ন রিয়াল।

এছাড়া বিনোদন খাতে ব্যয়ের পরিমাণ বেড়েছে ১৮ দশমিক ৫ শতাংশ। এ খাতে মোট ব্যয় হয়েছে ২৫৩ দশমিক ৯৭ মিলিয়ন রিয়াল। একই সময়ে বিনোদন ও সংস্কৃতি খাতে ব্যয় বেড়েছে ১৪ শতাংশ।

তবে বিপরীত চিত্র দেখা গেছে শিক্ষা খাতে। এক সপ্তাহেই এ খাতে ব্যয় ৫১ দশমিক ৫ শতাংশ কমে ৮৭ দশমিক ৫৬ মিলিয়ন রিয়ালে নেমে এসেছে। শিক্ষা-সংক্রান্ত লেনদেনের সংখ্যাও কমেছে ৩৪ দশমিক ৬ শতাংশ।

এ ছাড়া আসবাবপত্র ও গৃহস্থালি পণ্যে ব্যয় ১৪ দশমিক ৫ শতাংশ এবং ব্যক্তিগত পরিচর্যা খাতে ব্যয় ১৩ দশমিক ৪ শতাংশ বেড়েছে। পোশাক ও আনুষঙ্গিক পণ্যে ব্যয় বেড়েছে ১১ দশমিক ৩ শতাংশ।

অর্থনীতিবিদ তালাত হাফিজের জানান, সৌদিতে ক্রীড়া, বিনোদন ও পর্যটনকেন্দ্রিক আয়োজন বাড়ায় দেশটির অভ্যন্তরীণ ভ্রমণ ও অবসরকালীন ব্যয়ও বাড়ছে। এর প্রভাব পড়ছে হোটেল, রেস্তোরাঁ, বিনোদনসহ সংশ্লিষ্ট খাতগুলোতে।

তিনি আরও বলেন, অক্টোবরে শুরু হওয়া রিয়াদ সিজন ভোক্তা ব্যয়ে আরও গতি আনতে পারে। বিভিন্ন ক্রীড়া ও বিনোদনমূলক আয়োজন ঘিরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে দর্শনার্থী আসার পাশাপাশি বিদেশি পর্যটকরাও আকৃষ্ট হতে পারেন।

শহরভিত্তিক হিসাবে ব্যয়ে সবচেয়ে এগিয়ে রয়েছে রাজধানী রিয়াদ। সপ্তাহটিতে সেখানে ব্যয় হয়েছে ৪ দশমিক ৬৯ বিলিয়ন রিয়াল। তবে প্রবৃদ্ধি ছিল মাত্র ০ দশমিক ৫ শতাংশ। জেদ্দায় ব্যয় হয়েছে ১ দশমিক ৮৫ বিলিয়ন রিয়াল, যা আগের সপ্তাহের তুলনায় ৪ দশমিক ৩ শতাংশ বেশি।

মক্কায় ভোক্তা ব্যয় বেড়েছে ৮ দশমিক ৪ শতাংশ এবং মদিনায় ১০ শতাংশ। অর্থনীতিবিদদের মতে, এসব প্রবণতা সৌদির অভ্যন্তরীণ পর্যটন ও বিনোদননির্ভর অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তারের দিকটিই তুলে ধরছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হামলার বিষয়ে যা বলল হুথি

মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হামলার বিষয়ে যা বলল হুথি

দ্বন্দ্ব ভুলে মিত্র হতে যাচ্ছে সৌদি ও আমিরাত!

দ্বন্দ্ব ভুলে মিত্র হতে যাচ্ছে সৌদি ও আমিরাত!

হুথিদের ৪ ড্রোন ও ২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের

হুথিদের ৪ ড্রোন ও ২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের

মক্কার পর এবার মদিনায় ড্রোন হামলা চালিয়েছে হুথি, দাবি সৌদির

মক্কার পর এবার মদিনায় ড্রোন হামলা চালিয়েছে হুথি, দাবি সৌদির

অর্থনৈতিক চাপে থাকা ইয়েমেনকে ৬০ মিলিয়ন ডলার দিল সৌদি আরব

অর্থনৈতিক চাপে থাকা ইয়েমেনকে ৬০ মিলিয়ন ডলার দিল সৌদি আরব

হামলা হলে কঠোর জবাব দেবে সৌদি: যুবরাজ সালমান

হামলা হলে কঠোর জবাব দেবে সৌদি: যুবরাজ সালমান

আরও পড়ুন

শিক্ষা থেকে মুখ ফিরিয়ে বিলাসিতায় ব্যয় বাড়াচ্ছে সৌদিরা

শিক্ষা থেকে মুখ ফিরিয়ে বিলাসিতায় ব্যয় বাড়াচ্ছে সৌদিরা

স্বর্ণের দরপতন

স্বর্ণের দরপতন

ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র

ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র

মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হামলার বিষয়ে যা বলল হুথি

মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হামলার বিষয়ে যা বলল হুথি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম