Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বিদেশি কূটনীতিকদের সতর্ক করল রাশিয়া

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১১:২১ এএম

বিদেশি কূটনীতিকদের সতর্ক করল রাশিয়া

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

Advertisement

ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের হামলা অব্যাহত রাখার কথা জানিয়েছে রাশিয়া। এ কারণে বিদেশি কূটনীতিকদের কিয়েভ ছাড়ার আহ্বান জানিয়েছে মস্কো।

স্থানীয় সময় শনিবার (৩ সেপ্টেম্বর) রাশিয়া এ আহ্বান জানায়। এর আগে গত মে মাসে একই ধরনের সতর্কবার্তা দিয়েছিল মস্কো। খবর আনাদোলুর।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমাদের দেশের বেসামরিক জনগণ ও অবকাঠামোর ওপর  ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাবে কিয়েভ ও ইউক্রেনের অন্যান্য শহরের সামরিক স্থাপনাগুলোতে সুপরিকল্পিত ও সুনির্দিষ্ট হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী।

মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করে বলেছে, তাদের সতর্কবার্তা আমলে নেওয়া হয়নি; কিয়েভে এখনও বেশ কিছু বিদেশি দূতাবাস কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং বিদেশি কর্মকর্তারা ইউক্রেন সফর অব্যাহত রেখেছেন।


বিবৃতিতে বলা হয়, রাশিয়ার সশস্ত্র বাহিনী বড় ধরনের প্রতিশোধমূলক হামলা অব্যাহত রাখবে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আবারও বিদেশি নাগরিকদের ইউক্রেনে অবস্থান করা বা সেখানে ভ্রমণ করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে, যার মধ্যে কূটনৈতিক মিশনের কর্মীরাও অন্তর্ভুক্ত। কোনো সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিণতির দায়ভার সম্পূর্ণভাবে তাদের ওপরই বর্তাবে, যারা এই সতর্কতাকে উপেক্ষা করবেন।

গত কয়েক মাসে মস্কো ও কিয়েভে পরস্পরের জ্বালানি অবকাঠামো, বন্দর ও অন্যান্য স্থাপনায় হামলা জোরদার করেছে। তবে বেসামরিক অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু বানারো কথা উভয় পক্ষই  অস্বীকার করে আসছে। তাদের দাবি, সামরিক লক্ষ্যবস্তু বা সামরিক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালানো হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কিয়েভের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সেতুতে রাশিয়ার ভয়াবহ হামলা

কিয়েভের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সেতুতে রাশিয়ার ভয়াবহ হামলা

ডিজেল রপ্তানির নিষেধাজ্ঞা শিথিল করতে পারে রাশিয়া

ডিজেল রপ্তানির নিষেধাজ্ঞা শিথিল করতে পারে রাশিয়া

পরমাণুসহ ‘সব অস্ত্র’ ব্যবহারের হুঁশিয়ারি পুতিনের

পরমাণুসহ ‘সব অস্ত্র’ ব্যবহারের হুঁশিয়ারি পুতিনের

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম রুশ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম রুশ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬

রুশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা বাড়ানোর নির্দেশ পুতিনের

রুশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা বাড়ানোর নির্দেশ পুতিনের

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া

জেলেনস্কির দাবি রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া

আরও পড়ুন

‘এআই সম্রাট’ নিয়োগ দিলেন ট্রাম্প

‘এআই সম্রাট’ নিয়োগ দিলেন ট্রাম্প

এক বছরেই ৩ ঈদ আর ২ হজ, বিরল নজির দেখবে মুসলিম বিশ্ব

এক বছরেই ৩ ঈদ আর ২ হজ, বিরল নজির দেখবে মুসলিম বিশ্ব

মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ, পদত্যাগ টেনেসির কারা প্রধানের

মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ, পদত্যাগ টেনেসির কারা প্রধানের

কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার

কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম