Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হুথিদের দমনে আন্তর্জাতিক সহায়তা চাইল ইয়েমেন

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৯:০০ এএম

হুথিদের দমনে আন্তর্জাতিক সহায়তা চাইল ইয়েমেন

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের একাংশ। ছবি: সংগৃহীত

Advertisement

হুথি বিদ্রোহীদের পরাজিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সহযোগিতা চেয়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আফরাহ আল-জুবাইরি বলেছেন, ইয়েমেনে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা পুরো বিশ্বের স্বার্থের সঙ্গে জড়িত।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। 

আফরাহ আল-জুবাইরি বলেন, ‘অস্ত্রের জোরে ইয়েমেনের জনগণের ইচ্ছাকে দমন করা এবং তাদের সন্তানদের জীবন বিপর্যস্ত করে দেওয়া সন্ত্রাসী হুথি মিলিশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইয়েমেনের জনগণ, রাষ্ট্র ও জাতীয় প্রতিষ্ঠানগুলোকে সমর্থন দিতে আমরা আমাদের ভাই, বন্ধু ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, উত্তেজনা কমানো ও শান্তি প্রতিষ্ঠার সব সুযোগ কাজে লাগানোর পরও হুথিদের কর্মকাণ্ড বন্ধ হয়নি।

আল-জুবাইরি আরও বলেন, ‘এই মিলিশিয়ার হুমকি ও তাদের অপরাধ এখন ইয়েমেনের সীমানা ছাড়িয়ে গেছে। তাদের আগ্রাসন বন্ধ করা এবং তাদের বিশ্বাসঘাতক অভ্যুত্থানের অবসান ঘটানো এখন জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সবার দায়িত্ব ও স্বার্থের বিষয়। এ জন্য প্রয়োজন দৃঢ় অবস্থান ও কার্যকর সহযোগিতা।’

তথ্যসূত্র: আল জাজিরা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইয়েমেনে ৪ উড়োজাহাজভর্তি অস্ত্র পাঠাল পাকিস্তান

ইয়েমেনে ৪ উড়োজাহাজভর্তি অস্ত্র পাঠাল পাকিস্তান

ইয়েমেনি বাহিনীর হামলায় ৭০০ হুথি যোদ্ধা নিহত

ইয়েমেনি বাহিনীর হামলায় ৭০০ হুথি যোদ্ধা নিহত

সৌদি আরবের তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

সৌদি আরবের তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

ইয়েমেনে একদিনে ৪৭৪ হামলা, হুথির ১৫৪০ যোদ্ধা হতাহত

ইয়েমেনে একদিনে ৪৭৪ হামলা, হুথির ১৫৪০ যোদ্ধা হতাহত

হুথিদের ঠেকাতে ইয়েমেনে ১ লাখ সেনা পাঠাচ্ছে সৌদি আরব

হুথিদের ঠেকাতে ইয়েমেনে ১ লাখ সেনা পাঠাচ্ছে সৌদি আরব

মদিনায় মসজিদে নববীর বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মদিনায় মসজিদে নববীর বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

আরও পড়ুন

তড়িঘড়ি করে ব্রিটেন থেকে সব বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র, কারণ কী?

তড়িঘড়ি করে ব্রিটেন থেকে সব বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র, কারণ কী?

গাজায় ইসরাইলি আগ্রাসনে ৮০০ শিক্ষক নিহত

গাজায় ইসরাইলি আগ্রাসনে ৮০০ শিক্ষক নিহত

লাখো মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা স্বেচ্ছাচারী পদক্ষেপ: ভারতের বিচারপতি

লাখো মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা স্বেচ্ছাচারী পদক্ষেপ: ভারতের বিচারপতি

প্রেসিডেন্টপুত্রের ওপর নজরদারি, চীনের ‘এজেন্ট’ ধরল যুক্তরাষ্ট্র

প্রেসিডেন্টপুত্রের ওপর নজরদারি, চীনের ‘এজেন্ট’ ধরল যুক্তরাষ্ট্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম