Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেই মধ্যপ্রাচ্যের তেল রপ্তানিতে রেকর্ড

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ এএম

যুদ্ধের মধ্যেই মধ্যপ্রাচ্যের তেল রপ্তানিতে রেকর্ড

সাত দিনের চলতি গড় হিসাবেও অপরিশোধিত তেল রপ্তানি বেড়ে দৈনিক ১ কোটি ৮৫ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে। ছবি: সংগৃহীত

Advertisement

মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেলের রপ্তানি যুদ্ধ শুরুর আগের মাত্রা ছাড়িয়ে গেছে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহের সাত দিনের মধ্যে চার দিনই এ অঞ্চলের তেল রপ্তানি যুদ্ধপূর্ব গড়ের চেয়ে বেশি ছিল।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের প্রাথমিক তথ্যের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

রয়টার্স জানায়, ২৪ সেপ্টেম্বর এবং ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত মধ্যপ্রাচ্য থেকে দৈনিক ১ কোটি ৯৫ লাখ থেকে ২ কোটি ২৫ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি হয়েছে।

যুক্তরাষ্ট্র-ইসরাইলের ইরানবিরোধী যুদ্ধ শুরুর আগের এক বছরে এ অঞ্চলের অপরিশোধিত তেল রপ্তানির দৈনিক গড় ছিল প্রায় ১ কোটি ৮০ লাখ ব্যারেল।

তথ্য অনুযায়ী, ১ অক্টোবর পর্যন্ত সাত দিনের চলতি গড় হিসাবেও অপরিশোধিত তেল রপ্তানি বেড়ে দৈনিক ১ কোটি ৮৫ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে। এ হিসাবের মধ্যে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহণ, লোহিত সাগর হয়ে যাতায়াত, বিভিন্ন টার্মিনাল থেকে রপ্তানি এবং ওমান সাগরে জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরও রয়েছে।

মধ্যপ্রাচ্যে ট্যাংকারে হামলা বেড়ে যাওয়ার মধ্যেই তেল রপ্তানির এই বৃদ্ধি দেখা গেল। জাহাজ চলাচলবিষয়ক গোয়েন্দা প্রতিষ্ঠান মারিস্কসের তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালিতে সাতটি হামলার ঘটনা ঘটেছে।

এ ছাড়া ইউকেএমটিও জানিয়েছে, গত ২ অক্টোবর থেকে হরমুজ প্রণালি অথবা এডেন উপসাগরে প্রতিদিন অন্তত একটি করে হামলার খবর পাওয়া যাচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হরমুজে ইরাকের ‘বড় চাল’, পার হলো ২০ লাখ ব্যারেল তেল

হরমুজে ইরাকের ‘বড় চাল’, পার হলো ২০ লাখ ব্যারেল তেল

তেল ও ডিজেলের দাম এত বাড়ছে কেন?

তেল ও ডিজেলের দাম এত বাড়ছে কেন?

জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল জ্বালানি ছাড়বে জি-৭

জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল জ্বালানি ছাড়বে জি-৭

মাসজুড়ে বড় উত্থানের পর স্থির তেলের দাম

মাসজুড়ে বড় উত্থানের পর স্থির তেলের দাম

হুথিদের দ্রুতগতির সামরিক অভিযান, ইয়েমেনে নতুন করে অস্থিরতা

হুথিদের দ্রুতগতির সামরিক অভিযান, ইয়েমেনে নতুন করে অস্থিরতা

অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয়

অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয়

আরও পড়ুন

হুথিদের বিরুদ্ধে সর্বাত্মক সামরিক অভিযানে নামছে ইয়েমেন সরকার

হুথিদের বিরুদ্ধে সর্বাত্মক সামরিক অভিযানে নামছে ইয়েমেন সরকার

মধ্যপ্রাচ্যে ঘিরে উদ্বেগ, তেলের দাম ছাড়াল ১০২ ডলার

মধ্যপ্রাচ্যে ঘিরে উদ্বেগ, তেলের দাম ছাড়াল ১০২ ডলার

ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন ভোট জরিপে পিছিয়ে লুলা, টপকে গেলেন বলসোনারোর ছেলে

ভোট জরিপে পিছিয়ে লুলা, টপকে গেলেন বলসোনারোর ছেলে

যুদ্ধের মধ্যেই মধ্যপ্রাচ্যের তেল রপ্তানিতে রেকর্ড

যুদ্ধের মধ্যেই মধ্যপ্রাচ্যের তেল রপ্তানিতে রেকর্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম