Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ক্ষতির জন্য দান-খয়রাত নয়, অনুদান চাইছি: মোহাম্মদ নাশিদ

Advertisement

Icon

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পিএম

ক্ষতির জন্য দান-খয়রাত নয়, অনুদান চাইছি: মোহাম্মদ নাশিদ

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ। ছবি: সংগৃহীত

Advertisement

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ বলেছেন, কিছু দেশ পৃথিবীর সম্পদ নিজেদের স্বার্থে ব্যবহার করে ধনী হয়েছে। আর এর মূল্য দিতে হয়েছে অন্যদের। নেপালের মানুষ এমন কিছু করেনি, যার কারণে দেশটিতে ভয়াবহ বন্যা হতে পারে। একইভাবে মালদ্বীপের মানুষও এমন কিছু করেনি, যার কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এতটা বেড়ে যেতে পারে। ফলে এর খেসারত কাউকে না কাউকে দিতে হবে।

সোমবার রাজধানীর একটি হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬-এর সমাপনী দিনে একটি সেশনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ নাশিদ বলেন, আমি সমৃদ্ধি বুঝি, আমি বাণিজ্য বুঝি, আমি ফাইন্যান্স বুঝি। আমি জানি, পৃথিবীর সবকিছুই টাকার ওপর নির্ভর করে। কিন্তু সেই টাকাকে ব্যবহার করতে হলে আগে তো আমাদের বেঁচে থাকতে হবে। আমাদের এমন একটি উন্নয়ন কৌশল দরকার, যা আপনাকে সমমানের অর্থনৈতিক ফলাফল দেবে, কিন্তু আমাদের গ্রহ বা পরিবেশের ক্ষতি অনেক কম করবে।

তিনি বলেন, আমরা এখনো কেবল নিজেদের বেঁচে থাকার তাগিদেই এই গ্রহকে ইকোসিস্টেমের সেবা দিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন, আমাদের গ্রহটি যখন বদলে যাচ্ছে, তখন আমাদের উচিত নিজেদের অভ্যাসগুলো পরিবর্তন করা। কিন্তু আমি আমাদের মানুষকে দরিদ্র হয়ে থাকতে বলতে পারি না, কেবল এই জন্য যে আমরা গ্রহকে বাঁচাতে কৃচ্ছ্রসাধন করতে চাই। আমরা তা করতে পারি না। এমন কিছু দেশ রয়েছে যারা এই গ্রহের সম্পদ নিজেদের স্বার্থে ব্যবহার করে ধনী হয়েছেÑযা করা হয়েছে আমাদের বিনিময়ে। 

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট বলেন, নেপালের মানুষ এমন কিছুই করেনি, যার কারণে দেশটি ভয়াবহ বন্যা ডেকে আনতে পারে। কিংবা আমরা মালদ্বীপবাসী এমন কিছুই করিনি যার জন্য সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এই পরিমাণে বৃদ্ধি পেতে পারে। সুতরাং এর খেসারত কাউকে না কাউকে তো দিতে হবে। আমরা এখনো কেবল নিজেদের বেঁচে থাকার তাগিদেই এই গ্রহকে ইকোসিস্টেমের সেবা দিয়ে যাচ্ছি।

তিনি বলেন, আমরা এই গ্রহকে একটি পরিবেশগত সেবা দিচ্ছি। আর তাই আমরা আশা করতেই পারি যে, এর বিনিময়ে আমাদের মূল্য দেওয়া হবে। তবে আমরা কোনো দান-খয়রাত চাইছি না। আমরা কোনো অনুদান বা সাহায্য প্রার্থনা করছি না। আমরা কেবল একটি ন্যায্য বা সঠিক পাওনা চাইছি। কারণ আমরা এই গ্রহকে একটি পরিবেশগত সেবা দিচ্ছি। 

মোহাম্মদ নাশিদ বলেন, আপনি যদি প্রকৃতিকে রক্ষা না করেন, তবে আপনি নিজে বেঁচে থাকতে পারবেন না। এখন আমাদের সামনে প্রশ্ন হলো যখন একটি রাষ্ট্র জলবায়ু পরিবর্তনের কারণে তলিয়ে যায়, তখন কী ঘটে? মানুষ হয়তো বেঁচে থাকবে, ধরা যাক আমরা বেঁচে গেলাম কিন্তু দেশটি তো হারিয়ে গেল। সমুদ্র আইন অনুযায়ী, আমাদের উপক‚ল থেকে ১২ নটিক্যাল মাইল পর্যন্ত রাজনৈতিক সীমানা নির্ধারিত হয়। এখন যদি আমার উপক‚লের লাইন তটরেখা তলিয়ে যায় তবে কি আমি আমার এই জায়গা বা সীমানা হারিয়ে ফেলছি? 

তিনি বলেন, আমাদের ২০০০ নটিক্যাল মাইলের একটি অর্থনৈতিক অঞ্চল রয়েছে এবং ৩৫০ নটিক্যাল মাইল পর্যন্ত আমরা সম্পদ ব্যবহার করতে পারি।

এই সব হিসাব কিন্তু করা হয় উপক‚লের লাইন বা তটরেখা থেকে। এখন যদি সমুদ্রের পানি বেড়ে উপক‚লটি তলিয়ে যায়, তবে কী ঘটবে? আমাদের কারণে নয় বরং আপনারা যা করেছেন তার কারণে আমরা কিন্তু আমাদের দেশকে হারিয়ে ফেলতে পারি না। জলবায়ু পরিবর্তনের কারণে আমরা যে ধরনের ভবিষ্যৎ বা পরিস্থিতির মুখোমুখি হচ্ছি, এটি তারই একটি বাস্তব রূপ।

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট বলেন, জলবায়ু পরিবর্তনকে শুধুমাত্র অন্যদের সমস্যা মনে করাটা এক ধরনের ভুল বা প্রচলিত অন্ধ বিশ্বাস, যা আমি সব জায়গা থেকেই শুনে আসছি। অনেকে বলেন, মালদ্বীপ হারিয়ে যাবে। আমি বলব, মালদ্বীপ গায়েব হওয়ার আগে আপনার ভ‚খÐ বা আপনার দেশ হারিয়ে যাবে। এটি সবার সঙ্গেই ঘটছে। তাই দয়া করে জেগে উঠুন। এতটা নির্বোধ হবেন না, এতটা অজ্ঞ হবেন না। আসুন আমরা পুনর্বিবেচনা করি। সমুদ্র আইন সংক্রান্ত সংস্থাগুলোকে বলুন যেন তারা কোনো রাষ্ট্রের বা সমুদ্রের সীমানার সংজ্ঞা নতুন করে বিবেচনা করে।

গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কিছু দেশের স্বার্থপরতার মূল্য দিতে হয়েছে অন্যদের: মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট

কিছু দেশের স্বার্থপরতার মূল্য দিতে হয়েছে অন্যদের: মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট

মালদ্বীপের স্বাধীনতা দিবসে বিশেষ অতিথি ড. খলিলুর রহমান

মালদ্বীপের স্বাধীনতা দিবসে বিশেষ অতিথি ড. খলিলুর রহমান

সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ

সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ

মালদ্বীপের ঘটনার জেরে বাংলাদেশের ফুটবলার ও ম্যানেজারের জরিমানা

মালদ্বীপের ঘটনার জেরে বাংলাদেশের ফুটবলার ও ম্যানেজারের জরিমানা

গুহার ভেতরে মিলল সেই চার ইতালীয়র মরদেহ

গুহার ভেতরে মিলল সেই চার ইতালীয়র মরদেহ

আনন্দময় ছুটি কাটাতে গিয়ে মর্মান্তিক মৃত্যু

আনন্দময় ছুটি কাটাতে গিয়ে মর্মান্তিক মৃত্যু

আরও পড়ুন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

‘কিডনি আবার গজাবে’ বলে ফাঁদ, দালালদের দৌরাত্যে গ্রামের নাম এখন ‘কিডনি ভ্যালি’

‘কিডনি আবার গজাবে’ বলে ফাঁদ, দালালদের দৌরাত্যে গ্রামের নাম এখন ‘কিডনি ভ্যালি’

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ক্ষতির জন্য দান-খয়রাত নয়, অনুদান চাইছি: মোহাম্মদ নাশিদ

ক্ষতির জন্য দান-খয়রাত নয়, অনুদান চাইছি: মোহাম্মদ নাশিদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম