Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বাল আল-মান্দেব প্রণালী নিয়ন্ত্রণ নেওয়ার দাবি ইয়েমেন সরকারের

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৪:০৬ এএম

বাল আল-মান্দেব প্রণালী নিয়ন্ত্রণ নেওয়ার দাবি ইয়েমেন সরকারের

বাব আল-মান্দেব প্রণালীর পার্শ্ববর্তী একটি গ্রাম। ছবি: রয়টার্স

Advertisement

সশস্ত্র গোষ্ঠী হুথিদের কাছ থেকে কৌশলগত গুরুত্বপূর্ণ বাল আল-মান্দেব প্রণালীর উপকূলীয় এলাক থেকে শুরু করে গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ইয়েমেনের সরকার।

সৌদি আরব সমর্থিত ইয়েমেনের সরকার সোমবার (৫ অক্টোবর) জানিয়েছে, তারা বাব আল-মান্দেব প্রণালীর কাছাকাছি গুরুত্বপূর্ণ অবস্থানগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে। খবর আল জাজিরার।

তারা আরও জানিয়েছে, বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান পথ হিসেবে পরিচিত এই কৌশলগত জলপথ থেকে ইরান-সমর্থিত হুথিদের হটিয়ে দেওয়ার লক্ষ্যেই এই অভিযান চালানো হচ্ছে। এছাড়া ইয়েমেনের রাজধানী সানায়ও ‘কৌশলগত আক্রমণ’ শুরু করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সামরিক বাহিনী জানিয়েছে, মোখার কাছে বেশ কয়েকটি ফ্রন্টে লড়াই হয়েছে এবং এতে বেশ কয়েকজন হুথি যোদ্ধা নিহত ও আহত হয়েছে।

সামরিক সূত্রগুলো জানিয়েছে, বেশ কয়েকজন হুথি যোদ্ধাকে আটক করা হয়েছে; তবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা হয়নি।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতির মধ্যেই হুথিরা সৌদি আরব-সমর্থিত ইয়েমেনি সরকারের বিরুদ্ধে পুনরায় সংঘাত শুরু করেছে।

এর আগে সেপ্টেম্বরে এক অভিযানের মাধ্যমে গোষ্ঠীটি পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশের মোখা এবং পরে বাব আল-মান্দেব প্রণালীর আশপাশের এলাকা দখলে নিয়েছিল।

সোমবারের শুরুর দিকে ইয়েমেনি সরকারি বাহিনী জানিয়েছিল, তারা ওই প্রদেশের ধুবাব জেলা এবং প্রণালীর নিকটবর্তী গুরুত্বপূর্ণ অবস্থানগুলোর নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে। 

২০১৪ সাল থেকে ইয়েমেনের রাজধানী এবং দেশটির ঘনবসতিপূর্ণ উত্তর-পশ্চিমাঞ্চলের বড় একটি অংশের নিয়ন্ত্রণ হুথিদের হাতে রয়েছে।

ধুবাবের লড়াই সম্পর্কে সরকারি বার্তা সংস্থা সাবাতে প্রকাশিত এক বিবৃতিতে সৌদি-সমর্থিত ইয়েমেনি সামরিক বাহিনী জানিয়েছে, হোমল্যান্ড শিল্ড ফোর্সেস এবং জায়ান্টস ব্রিগেড যৌথভাবে ওই জেলার বিভিন্ন এলাকায় হুথি মিলিশিয়াদের অবস্থান ও গতিবিধি লক্ষ্য করে বড় আকারের সামরিক অভিযান চালিয়েছে।

সেনাবাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র সাবাকে জানিয়েছে, অভিযান চলাকালে তারা সামনে এগিয়ে গুরুত্বপূর্ণ অবস্থানগুলো দখল করে নেয় এবং বাব আল-মান্দেবগামী সড়ক ও সরবরাহ লাইন বিচ্ছিন্ন করে দেয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সৌদিতে সামরিক সরঞ্জাম পাঠাতে প্রস্তুত মক্কা প্রতিরক্ষা জোট

সৌদিতে সামরিক সরঞ্জাম পাঠাতে প্রস্তুত মক্কা প্রতিরক্ষা জোট

জরুরি বৈঠকে বসছে মক্কা প্রতিরক্ষা জোট

জরুরি বৈঠকে বসছে মক্কা প্রতিরক্ষা জোট

হুথিদের বিরুদ্ধে সর্বাত্মক সামরিক অভিযানে নামছে ইয়েমেন সরকার

হুথিদের বিরুদ্ধে সর্বাত্মক সামরিক অভিযানে নামছে ইয়েমেন সরকার

হুথিদের দমনে আন্তর্জাতিক সহায়তা চাইল ইয়েমেন

হুথিদের দমনে আন্তর্জাতিক সহায়তা চাইল ইয়েমেন

ইয়েমেনে ৪ উড়োজাহাজভর্তি অস্ত্র পাঠাল পাকিস্তান

ইয়েমেনে ৪ উড়োজাহাজভর্তি অস্ত্র পাঠাল পাকিস্তান

ইয়েমেনি বাহিনীর হামলায় ৭০০ হুথি যোদ্ধা নিহত

ইয়েমেনি বাহিনীর হামলায় ৭০০ হুথি যোদ্ধা নিহত

আরও পড়ুন

বাল আল-মান্দেব প্রণালী নিয়ন্ত্রণ নেওয়ার দাবি ইয়েমেন সরকারের

বাল আল-মান্দেব প্রণালী নিয়ন্ত্রণ নেওয়ার দাবি ইয়েমেন সরকারের

সৌদিতে সামরিক সরঞ্জাম পাঠাতে প্রস্তুত মক্কা প্রতিরক্ষা জোট

সৌদিতে সামরিক সরঞ্জাম পাঠাতে প্রস্তুত মক্কা প্রতিরক্ষা জোট

হিজাব পরে ছবি তোলায় তুর্কি শিক্ষার্থীর ভিসা বাতিল করল ফ্রান্স

হিজাব পরে ছবি তোলায় তুর্কি শিক্ষার্থীর ভিসা বাতিল করল ফ্রান্স

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম