Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইয়েমেনে সংঘাতের মধ্যে সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ এএম

ইয়েমেনে সংঘাতের মধ্যে সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র

Advertisement

ইয়েমেনে সরকারি বাহিনী ও ইরান-সমর্থিত হুথিদের মধ্যে নতুন করে লড়াই চলছে। এমন পরিস্থিতিতে সৌদি আরবের নিরাপত্তায় দেওয়া প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র রক্ষা করবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। হুথিদের অব্যাহত হামলার মুখে সৌদি আরবের আত্মরক্ষার অধিকারও রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার ইউরোপ সফরে রওনা হওয়ার আগে এক সংবাদ সম্মেলনে রুবিও এসব কথা বলেন। তার সফরে আইসল্যান্ড, গ্রিস ও পর্তুগাল রয়েছে। খবর আনাদোলুর।

রুবিও বলেন, সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও নিরাপত্তা চুক্তি রয়েছে। ওয়াশিংটন সেই চুক্তির প্রতি অঙ্গীকারবদ্ধ থাকবে।

তিনি বলেন, হুথিদের অব্যাহত হামলার বিরুদ্ধে সৌদি আরবের আত্মরক্ষার অধিকার রয়েছে। একই সঙ্গে ইয়েমেনের সরকারি বাহিনী আগের সংঘর্ষে হারানো ভূখণ্ড পুনরুদ্ধারের চেষ্টা করছে।

এর মধ্যে লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগকারী গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দাব প্রণালির আশপাশে লড়াই বেড়েছে। এই জলপথের কাছাকাছি এলাকায় হুথিদের নিয়ন্ত্রণের বিরোধিতা করছে সৌদি ও ইয়েমেনি বাহিনী।

রুবিওর ভাষ্য, স্থানীয়ভাবে যে পালটা অভিযান চলছে, সেটি প্রত্যাশিত ঘটনা। বর্তমানে ইয়েমেনে যা ঘটছে, তা হুথিদের আগ্রাসনের বিরুদ্ধে পালটা আক্রমণ বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে ইয়েমেনের প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি নতুন সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন। হুথিদের নিয়ন্ত্রণে থাকা রাজধানী সানা পুনর্দখল এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ ফিরিয়ে আনাই এই অভিযানের লক্ষ্য।

হুথিরা ২০১৪ সাল থেকে সানা নিয়ন্ত্রণ করছে। ইয়েমেনের সেনাবাহিনীর ইউনিটগুলো সোমবার জানিয়েছে, তারা বাব আল-মান্দেব প্রণালির কাছে ধুবাব জেলা এবং আরও কয়েকটি কৌশলগত অবস্থানের নিয়ন্ত্রণ নিয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাল আল-মান্দেব প্রণালী নিয়ন্ত্রণ নেওয়ার দাবি ইয়েমেন সরকারের

বাল আল-মান্দেব প্রণালী নিয়ন্ত্রণ নেওয়ার দাবি ইয়েমেন সরকারের

‘যুক্তরাষ্ট্রের পাঠানো জবাব নিয়ে ভাবনা-চিন্তা শুরু করেছে ইরান’

‘যুক্তরাষ্ট্রের পাঠানো জবাব নিয়ে ভাবনা-চিন্তা শুরু করেছে ইরান’

৩৬০০ টাকায় কেনা ছবি বিক্রি হলো ১৬ কোটি টাকায়

৩৬০০ টাকায় কেনা ছবি বিক্রি হলো ১৬ কোটি টাকায়

ইসরাইলে আরও সেনা ও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরাইলে আরও সেনা ও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের

হুথিদের বিরুদ্ধে সর্বাত্মক সামরিক অভিযানে নামছে ইয়েমেন সরকার

হুথিদের বিরুদ্ধে সর্বাত্মক সামরিক অভিযানে নামছে ইয়েমেন সরকার

আরও পড়ুন

বিশ্ববাজারে কমল তেলের দাম

বিশ্ববাজারে কমল তেলের দাম

ইয়েমেনে সংঘাতের মধ্যে সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র

ইয়েমেনে সংঘাতের মধ্যে সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র

‘আমেরিকান আইডল’-এর সাবেক প্রতিযোগীর যাবজ্জীবন

‘আমেরিকান আইডল’-এর সাবেক প্রতিযোগীর যাবজ্জীবন

‘গল্পের জাদুকর’ জেফরি আর্চার আর নেই

‘গল্পের জাদুকর’ জেফরি আর্চার আর নেই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম