Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

শর্ত না মানলে ২৭ ইসরাইলি কূটনীতিককে বহিষ্কার করবে যুক্তরাজ্য

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পিএম

শর্ত না মানলে ২৭ ইসরাইলি কূটনীতিককে বহিষ্কার করবে যুক্তরাজ্য

প্রতীকী ছবি

Advertisement

লন্ডনে থাকা ইসরাইলি দূতাবাসের ২৭ কূটনীতিককে বহিষ্কার করার হুমকি দিয়েছে যুক্তরাজ্য। শর্ত জুড়ে দেশটি বলেছে, ফিলিস্তিনের পূর্ব জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট জেনারেল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।

সোমবার (৫ অক্টোবর) ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি কর্মকর্তাদের কাছে ব্রিটিশ সরকারের এই সতর্কবার্তা পৌঁছে দিয়েছেন ইসরাইলে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন ওয়াল্টার্স।

এ ঘটনায় যুক্তরাজ্য ও ইসরাইলের মধ্যে আগে থেকেই টানাপোড়েন চলা দ্বিপক্ষীয় সম্পর্ক আরও চাপে পড়েছে।

এর আগে গত মাসে অধিকৃত পশ্চিম তীরের ইসরাইলি বসতি থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় যুক্তরাজ্য। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘জাতিগত নিধন’ বা ‘এথনিক ক্লিনজিং’ চলার অভিযোগের প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় লন্ডন।

ইসরাইলের অধিকৃত পশ্চিম তীরে নতুন করে প্রায় ১ হাজার ২০০টি বাড়ি নির্মাণের পরিকল্পনার পর যুক্তরাজ্যের এই সিদ্ধান্ত আসে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক সমালোচনা হয়। আন্তর্জাতিক আইনের অধীনে পশ্চিম তীরে ইসরাইলি বসতিগুলোকে অবৈধ হিসেবে বিবেচনা করা হয়।

যুক্তরাজ্যের বাণিজ্যিক পদক্ষেপের জবাবে পূর্ব জেরুজালেমে অবস্থিত ব্রিটিশ কনস্যুলেট জেনারেল বন্ধের পরিকল্পনা ঘোষণা করে ইসরাইল। ফিলিস্তিনিদের সঙ্গে যোগাযোগ ও কূটনৈতিক কার্যক্রমে এই কনস্যুলেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ইসরাইলের ওই সিদ্ধান্তের পর এবার পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দিল যুক্তরাজ্য। লন্ডনের ইসরাইলি দূতাবাসের ২৭ কূটনীতিককে বহিষ্কারের হুমকি দুই দেশের সম্পর্কের টানাপোড়েনকে আরও বাড়িয়ে দিতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইনফ্লুয়েন্সার টেইটের ডিভাইসে ১৬৮ আপত্তিকর ছবি-ভিডিও, আদালতে নতুন তথ্য

ইনফ্লুয়েন্সার টেইটের ডিভাইসে ১৬৮ আপত্তিকর ছবি-ভিডিও, আদালতে নতুন তথ্য

তার বই বিক্রি হয়েছে ৩০ কোটির বেশি, না ফেরার দেশে সেই আর্চার

তার বই বিক্রি হয়েছে ৩০ কোটির বেশি, না ফেরার দেশে সেই আর্চার

‘গল্পের জাদুকর’ জেফরি আর্চার আর নেই

‘গল্পের জাদুকর’ জেফরি আর্চার আর নেই

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

‘জায়নবাদ বর্ণবাদ’, নীতি গ্রহণ করল ব্রিটেনের গ্রিন পার্টি

‘জায়নবাদ বর্ণবাদ’, নীতি গ্রহণ করল ব্রিটেনের গ্রিন পার্টি

তড়িঘড়ি করে ব্রিটেন থেকে সব বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র, কারণ কী?

তড়িঘড়ি করে ব্রিটেন থেকে সব বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র, কারণ কী?

আরও পড়ুন

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

হোয়াটসঅ্যাপে যুবককে নগ্ন ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে হাতিয়ে নিল ৪৯ লাখ রুপি

হোয়াটসঅ্যাপে যুবককে নগ্ন ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে হাতিয়ে নিল ৪৯ লাখ রুপি

বিমানে বদলে গেল শ্রেণীবিন্যাস, ব্রিটিশ এয়ারওয়েজের চমক

বিমানে বদলে গেল শ্রেণীবিন্যাস, ব্রিটিশ এয়ারওয়েজের চমক

পুলিশের ব্যারিকেডে উঠে গেলেন রাহুল গান্ধী

পুলিশের ব্যারিকেডে উঠে গেলেন রাহুল গান্ধী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম