Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হজ ব্যবস্থাপনায় বড় প্রস্তুতি, ৭৮ দেশের সঙ্গে সৌদির বৈঠক

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পিএম

হজ ব্যবস্থাপনায় বড় প্রস্তুতি, ৭৮ দেশের সঙ্গে সৌদির বৈঠক

Advertisement

২০২৭ সালের হজকে সামনে রেখে ৭৮ দেশের হজবিষয়ক অফিসের সঙ্গে ধারাবাহিক প্রস্তুতি বৈঠক করেছে সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয়। হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছানোর আগেই প্রস্তুতি, পরিচালন পরিকল্পনা ও সেবার বিভিন্ন বিষয় সমন্বয় করতেই এসব বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, বৈঠকগুলোতে হজের প্রস্তুতির বিভিন্ন ধাপের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি অনুমোদিত সময়সূচি বাস্তবায়ন, হজ প্যাকেজের প্রক্রিয়া এবং অনুমোদিত সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির বিষয়েও আলোচনা হয়।

হজযাত্রীদের আবাসন, পরিবহন, খাবার সরবরাহ ও ভিড় ব্যবস্থাপনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। এ ছাড়া হজযাত্রীদের সচেতনতা ও দিকনির্দেশনামূলক কর্মসূচি এবং হজ পরিচালনার ক্ষেত্রে প্রযোজ্য নিয়মকানুন নিয়েও আলোচনা করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন দেশের হজবিষয়ক অফিসগুলোর প্রস্তুতি ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রস্তুতি প্রক্রিয়ায় কোনো সমস্যা দেখা দিলে তা আগেভাগেই শনাক্ত করে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রতিটি ধাপের জন্য দায়িত্ব ও সময়সীমাও নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের হজের প্রস্তুতি কার্যক্রম শুরু হয় গত মে মাসে। ওই সময় বিভিন্ন দেশের হজবিষয়ক অফিসে প্রস্তুতিসংক্রান্ত নথি ও পরিচালন সূচি পাঠানো হয়। একইসঙ্গে আগের হজ মৌসুমের কার্যক্রমেরও ব্যাপক মূল্যায়ন করা হয়।

সৌদি কর্তৃপক্ষ বলছে, আগাম ও সমন্বিত পরিকল্পনার লক্ষ্য হলো হজযাত্রীদের জন্য আরও সুশৃঙ্খল, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করা। সৌদি ভিশন ২০৩০-এর আওতায় পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেও এ প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এসপিএর প্রতিবেদনে বলা হয়েছে, হজের বিভিন্ন কার্যক্রমের আগাম সমন্বয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর হজবিষয়ক অফিস, সেবাদাতা প্রতিষ্ঠান ও সৌদি কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় আরও জোরদার করা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রবাসীদের পরিবার নিয়ে সৌদি থাকার সুযোগ

প্রবাসীদের পরিবার নিয়ে সৌদি থাকার সুযোগ

সৌদিতে নির্যাতিত সেই রেহেনা দূতাবাসের হেফাজতে, শিগগিরই ফিরছেন দেশে

সৌদিতে নির্যাতিত সেই রেহেনা দূতাবাসের হেফাজতে, শিগগিরই ফিরছেন দেশে

মুসলিম উম্মাহর কল্যাণে সৌদি আরবের ভূমিকা জোরদারের প্রত্যাশা

মুসলিম উম্মাহর কল্যাণে সৌদি আরবের ভূমিকা জোরদারের প্রত্যাশা

সৌদি আরবের আরও দুই বিমানবন্দরে হামলা

সৌদি আরবের আরও দুই বিমানবন্দরে হামলা

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল হামলার দাবি হুথিদের

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল হামলার দাবি হুথিদের

সৌদি উপকূলে হঠাৎ অদৃশ্য হয়ে গেল মার্কিন হেলিকপ্টার

সৌদি উপকূলে হঠাৎ অদৃশ্য হয়ে গেল মার্কিন হেলিকপ্টার

আরও পড়ুন

হজ ব্যবস্থাপনায় বড় প্রস্তুতি, ৭৮ দেশের সঙ্গে সৌদির বৈঠক

হজ ব্যবস্থাপনায় বড় প্রস্তুতি, ৭৮ দেশের সঙ্গে সৌদির বৈঠক

‘মাটিতে আছড়ে ফেলে খামচে দিয়েছে’, দিল্লি পুলিশের বিরুদ্ধে প্রিয়াঙ্কার অভিযোগ

‘মাটিতে আছড়ে ফেলে খামচে দিয়েছে’, দিল্লি পুলিশের বিরুদ্ধে প্রিয়াঙ্কার অভিযোগ

পাকিস্তানের প্রশংসা করলেন জাতিসংঘ মহাসচিব

পাকিস্তানের প্রশংসা করলেন জাতিসংঘ মহাসচিব

দুদিনে তৃতীয়বার আটক রাহুল-প্রিয়াঙ্কা

দুদিনে তৃতীয়বার আটক রাহুল-প্রিয়াঙ্কা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম