Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সৌদির দুই বিমানবন্দরে হুথিদের হামলায় হতাহত ৩৯

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৮:০৭ এএম

সৌদির দুই বিমানবন্দরে হুথিদের হামলায় হতাহত ৩৯

১৯ সেপ্টেম্বর সৌদি আরবের রিয়াদে অবস্থিত কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের একটি জ্বালানি সংরক্ষণ এলাকা থেকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী উপরে উঠছে। ছবি রয়টার্স

Advertisement

সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজন নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন। সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশনের (জাকা) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

গত মঙ্গল ও বুধবার সৌদির দক্ষিণাঞ্চলীয় আভা আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক এ হামলার ঘটনা ঘটে।

জাকার তথ্য অনুযায়ী, আভা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই নারী নিহত হয়েছেন, যাদের একজন মরক্কোর এবং অন্যজন আলজেরিয়ার নাগরিক। এছাড়া এ হামলায় আহত হয়েছেন আরও ২৮ জন। 

অন্যদিকে, রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় সুদানের এক নাগরিক নিহত হয়েছেন। সেখানে পাঁচ সৌদি নাগরিকসহ আহত হয়েছেন আটজন।

যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে সংশ্লিষ্ট নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে জাকা।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, রিয়াদের উত্তরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। পাশাপাশি ইয়েমেনের রাজধানী সানায় সৌদি রাজধানীতে হামলা চালানোর কাজে ব্যবহৃত একটি লঞ্চিং প্যাড ধ্বংস করে দিয়েছে জোট বাহিনী।

রিয়াদ বিমানবন্দরের কাছে সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর জ্বালানি ট্যাংক এবং অন্যান্য সরঞ্জামের চারপাশে চলতি সপ্তাহে নতুন করে খাঁচার মতো বেড়া স্থাপন করা হয়েছে।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী জানিয়েছিল, তারা ইয়েমেন থেকে রিয়াদ বিমানবন্দরের দিকে ছোড়া একটি সন্দেহভাজন হুথি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝআকাশে প্রতিহত করে ধ্বংস করেছে।

এর ঠিক একদিন পর, অর্থাৎ ১৯ সেপ্টেম্বর রিয়াদ বিমানবন্দরের কাছে অন্তত একটি বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের একটি জ্বালানি সংরক্ষণ এলাকা থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারের সৌদি-সমর্থিত বাহিনী এবং ইরান-ঘনিষ্ঠ হুথি বাহিনীর মধ্যে সংঘাত তীব্রতর হচ্ছে; হুথিরা কৌশলগত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির (যা লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে) উভয় পাশের বিশাল এলাকা নিজেদের দখলে নিয়েছে।

হুথিরা বুধবার ভোরে এডেন বিমানবন্দরেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে সৌদি আরবে বসবাসরত মার্কিন নাগরিকদের জন্য আবারও একটি সতর্কতা জারি করেছে রিয়াদের মার্কিন দূতাবাস। সেখানে সব মার্কিন নাগরিককে আরও বেশি সতর্ক ও সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সৌদির পশ্চিমাঞ্চলে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

সৌদির পশ্চিমাঞ্চলে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

কম দামে সৌদি থেকে স্বর্ণ আনবেন যেভাবে

কম দামে সৌদি থেকে স্বর্ণ আনবেন যেভাবে

গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলের ড্রোন হামলা, নিহত ৪

গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলের ড্রোন হামলা, নিহত ৪

রিয়াদে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি আরবের

রিয়াদে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি আরবের

বহুজাতিক কোম্পানির ওপর ১৫ শতাংশ ন্যূনতম কর চালু করছে সৌদি আরব

বহুজাতিক কোম্পানির ওপর ১৫ শতাংশ ন্যূনতম কর চালু করছে সৌদি আরব

সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১

সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১

আরও পড়ুন

পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা নিষিদ্ধ, আরও শতাধিক প্রতিষ্ঠানকে নোটিশ

পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা নিষিদ্ধ, আরও শতাধিক প্রতিষ্ঠানকে নোটিশ

কাশ্মীরে স্থানীয় জঙ্গি নেই, সক্রিয় সবাই বিদেশি: অমিত শাহ

কাশ্মীরে স্থানীয় জঙ্গি নেই, সক্রিয় সবাই বিদেশি: অমিত শাহ

ভোটার তালিকায় নাম নেই, বাংলাদেশে পাঠানোর হুমকিতে নারীর আত্মহত্যা

ভোটার তালিকায় নাম নেই, বাংলাদেশে পাঠানোর হুমকিতে নারীর আত্মহত্যা

রাহুলের ইসরাইল-মন্তব্যে অস্বস্তিতে ইন্ডিয়া জোট

রাহুলের ইসরাইল-মন্তব্যে অস্বস্তিতে ইন্ডিয়া জোট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম