Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

১৭০ কিমি বেগে আঘাত হানল হ্যারিকেন ‘ইসাইয়াস’

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পিএম

১৭০ কিমি বেগে আঘাত হানল হ্যারিকেন ‘ইসাইয়াস’

ছবি: সংগৃহীত

Advertisement

১৭০ কিলোমিটার বেগে যুক্তরাষ্ট্রের উপকূলে আছড়ে পড়েছে শক্তিশালী হ্যারিকেন ‘ইসাইয়াস’। চলতি মৌসুমের প্রথম এই হ্যারিকেনের তাণ্ডবে ফ্লোরিডা ও আলাবামা রাজ্যের সাত লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। ঝড়ের কবলে পড়ে ডুবে গেছে বহু রাস্তাঘাট, আর উপড়ে গেছে অসংখ্য গাছপালা ও বিদ্যুতের খুঁটি।

শুক্রবার (১০ অক্টোবর) ফ্লোরিডার ডেসটিন শহরে আঘাত হানার সময় ঝড়ের গতিবেগ ছিল ভয়ংকর। মেক্সিকো উপসাগরের অতিরিক্ত গরম পানির কারণে এটি খুব দ্রুত শক্তি সঞ্চয় করে এই রূপ নেয়। উপকূলীয় এলাকায় প্রচণ্ড বাতাসে অনেক বাড়ির চাল উড়ে গেছে এবং গাছ ভেঙে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। পরিস্থিতির অবনতি হওয়ায় ফ্লোরিডার কয়েকটি এলাকায় রাতের বেলা জরুরি উদ্ধারকাজ সাময়িকভাবে বন্ধ রাখতে হয়।

ফ্লোরিডার গভর্নর রন ডেসান্টিস মানুষকে নিরাপদে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জরুরি এই পরিস্থিতির কারণে আলাবামার একটি সফর বাতিল করেছেন। 

আবহাওয়া অফিস জানিয়েছে, ঝড়টি দুর্বল হলেও এর প্রভাবে ফ্লোরিডা ও এর আশপাশের এলাকায় ভারী বৃষ্টিপাত এবং বন্যার বড় আশঙ্কা রয়েছে। একই সঙ্গে প্রশান্ত মহাসাগরীয় উপকূলেও আরও দুটি শক্তিশালী ঝড় ধেয়ে আসছে বলে সতর্ক করা হয়েছে।

সূত্র: সিবিসি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রের সঙ্গে সফল আলোচনার উপায় জানালেন ইরানের প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের সঙ্গে সফল আলোচনার উপায় জানালেন ইরানের প্রেসিডেন্ট

১০৮ বছর বয়সেও চালান গাড়ি, ড্রাইভিং লাইসেন্স নবায়ন ২০৩৩ সাল পর্যন্ত!

১০৮ বছর বয়সেও চালান গাড়ি, ড্রাইভিং লাইসেন্স নবায়ন ২০৩৩ সাল পর্যন্ত!

মেজর নিদালের মৃত্যুদণ্ডের সম্প্রচার দেখবেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট

মেজর নিদালের মৃত্যুদণ্ডের সম্প্রচার দেখবেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট

১৬৯ কিমি বেগে আঘাত হেনেছে ‘ইসাইয়াস’, বিদ্যুৎহীন ৬০ শতাংশ এলাকা

১৬৯ কিমি বেগে আঘাত হেনেছে ‘ইসাইয়াস’, বিদ্যুৎহীন ৬০ শতাংশ এলাকা

ইরান ও ইউক্রেন যুদ্ধের দ্রুত অবসান ঘটাব, দাবি ট্রাম্পের

ইরান ও ইউক্রেন যুদ্ধের দ্রুত অবসান ঘটাব, দাবি ট্রাম্পের

শান্তিতে নোবেল ঘোষণার পর আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

শান্তিতে নোবেল ঘোষণার পর আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আরও পড়ুন

এবার দিল্লিতে বিক্ষোভের ডাক দিল ‘ইন্ডিয়া’ জোট

এবার দিল্লিতে বিক্ষোভের ডাক দিল ‘ইন্ডিয়া’ জোট

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম?

হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম?

ভূমিকম্পে কাঁপল ভারত

ভূমিকম্পে কাঁপল ভারত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম