রিয়াদের বিমানবন্দরে হামলার পর স্কুলে অনলাইন ক্লাসের নির্দেশনা
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০১:৫২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের হামলার ঘটনায় সেখানকার সব স্কুলে এক সপ্তাহের জন্য অনলাইনে বা ঘরে বসে ক্লাস করার নির্দেশ দিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।
রোববার (১১ অক্টোবর) অভিভাবকদের পাঠানো এক ইমেইলে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। গত এক মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো রিয়াদের স্কুলগুলোতে অনলাইনে পাঠদান শুরু হলো।
এর আগে রোববার ভোরে সৌদির বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। আহতদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, বিমানবন্দরের অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলের ৩ ও ৪ নম্বর টার্মিনালের একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্রটি এসে পড়ে।
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দমনে কাজ করা সৌদি নেতৃত্বাধীন জোট এই হামলার জন্য ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীকে দায়ী করেছে। একে একটি ‘বর্বর যুদ্ধাপরাধ’ বলে আখ্যা দিয়ে এর কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে তারা। তবে এ বিষয়ে হুথিরা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

