Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সৌদি-ইয়েমেন সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব ইরানের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০২:১০ পিএম

সৌদি-ইয়েমেন সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব ইরানের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: সংগৃহীত

Advertisement

সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে চলমান সংঘাত নিরসনে সংলাপ শুরুর উদ্যোগ নিতে এবং রাজনৈতিক সমাধানের পথ তৈরি করতে যেকোনো ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত ইরান। রোববার (১১ অক্টোবর) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ আগ্রহের কথা জানিয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ আল সৌদের সঙ্গে টেলিফোনে আলাপকালে এ প্রস্তাব দেন আরাগচি। এ সময় পশ্চিম এশিয়ার চলমান পরিস্থিতি নিয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়।

আরাগচি বলেন, উত্তেজনা ক্রমেই বাড়তে থাকায় ইরান গভীরভাবে উদ্বিগ্ন। সামরিক পদক্ষেপের ওপর নির্ভরতা এবং রাজনৈতিক সমাধানের পথ উপেক্ষা করার প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।


তিনি জোর দিয়ে বলেন, পশ্চিম এশিয়ার সংকটগুলোর কোনো সামরিক সমাধান নেই। এসব সংকট নিরসনে রাজনৈতিক উদ্যোগ ও সংলাপের বিকল্প নেই।

ইরানের এ প্রস্তাব এমন এক সময়ে এল, যখন সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। হুতিদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় সৌদি আরবের বিমান হামলা বেড়েছে। অন্যদিকে, সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনাসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে হুথিরা।


সংঘাত ক্রমেই ইয়েমেনের সীমানা ছাড়িয়ে সৌদি আরবের অভ্যন্তরেও ছড়িয়ে পড়ছে।

তথ্যসূত্র: সিনহুয়া 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হুথিদের বিষয়ে সৌদির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কী কথা হলো ইরানের আরাগচির

হুথিদের বিষয়ে সৌদির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কী কথা হলো ইরানের আরাগচির

সৌদি কেন হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে পারছে না?

আল জাজিরার এক্সপ্লেইনার সৌদি কেন হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে পারছে না?

রিয়াদ বিমানবন্দরে হামলা, তিনদিনে বাতিল ৯ ফ্লাইট

রিয়াদ বিমানবন্দরে হামলা, তিনদিনে বাতিল ৯ ফ্লাইট

সৌদির আরেক বিমানবন্দরে হামলা, বাড়ছে শঙ্কা

সৌদির আরেক বিমানবন্দরে হামলা, বাড়ছে শঙ্কা

ইসরাইলের দিকে ঝুঁকতে যাচ্ছে সৌদি?

ইসরাইলের দিকে ঝুঁকতে যাচ্ছে সৌদি?

বিমানবন্দরে হুথিদের হামলা, কীভাবে জবাব দেবে সৌদি?

সিএনএনের বিশ্লেষণ বিমানবন্দরে হুথিদের হামলা, কীভাবে জবাব দেবে সৌদি?

আরও পড়ুন

তোপের মুখে পড়ে বড় ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী

তোপের মুখে পড়ে বড় ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী

এবার করাচিতে ১৪৪ ধারা জারি

এবার করাচিতে ১৪৪ ধারা জারি

সিইসি জ্ঞানেশকে ভোট চুরির ‘রাজসাক্ষী’ হওয়ার বার্তা রাহুলের

সিইসি জ্ঞানেশকে ভোট চুরির ‘রাজসাক্ষী’ হওয়ার বার্তা রাহুলের

যন্তর মন্তরে আর নয় বিক্ষোভ,নতুন ৩ স্থান নির্ধারণ

যন্তর মন্তরে আর নয় বিক্ষোভ,নতুন ৩ স্থান নির্ধারণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম