Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৬

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ এএম

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৬

ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় রাত ৯টা ৩১ মিনিটের দিকে উইসকনসিনের রাজধানী ম্যাডিসন থেকে প্রায় ৪০ মাইল (৬৪.৪ কিলোমিটার) উত্তর-পশ্চিমে ডেলোনা শহরে এ দুর্ঘটনা ঘটে। খবর আনাদোলুর।

কর্তৃপক্ষ জানায়, উইসকনসিন ডেলস থেকে পশ্চিমে ডেলোনা শহরের মিরর লেকস্টেট পার্কের কাছে একটি বনাঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়; তখন এলাকায় বৃষ্টি ও ঝড়ো আবহাওয়া বিরাজ করছিল।

বুধবার ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড জানিয়েছে, ২৪ হাজার ফুট উচ্চতায় ওড়ার সময় পাইলট বিমানের ডানায় বরফ জমার কথা জানান এবং নিচে নামার অনুমতি চান। এয়ার ট্রাফিক কন্ট্রোল নিচে নামার অনুমতি দেয়; এরপর বিমানটি ডানদিকে বাঁক নিয়ে নিচে নামতে শুরু করে। একপর্যায়ে সেই বাঁক নেওয়ার গতি বা হার দ্রুত বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত বিমানটির সঙ্গে যোগাযোগ ও ট্র্যাকিং ডেটা বিচ্ছিন্ন হয়ে যায়।

সুক কাউন্টি শেরিফ অফিসের এক বিবৃতিতে জানানো হয়, বিমানটি বিধ্বস্ত হয়ে পাঁচ প্রাপ্তবয়স্ক ও এক শিশু নিহত হয়েছেন। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

পুলিশ জানায়, ফিক্সড উইং পাইপার পিএ-৪৬ মডেলের বিমানটি দুর্ঘটনার আগে কাছের একটি এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করেছিল। ওই কথোপকথন এবং দুর্ঘটনায় আবহাওয়া কোনো ভূমিকা রেখেছিল কিনা, তা তদন্তকারীরা খতিয়ে দেখছেন বলে শেরিফ দপ্তর ও ফেডারেল এভিয়েশন প্রশাসন (এফএএ) জানিয়েছে।

তবে এ ঘটনায় ভূমিতে কোনো অবকাঠামোর ক্ষতি বা অন্য কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

বিবৃতির তথ্য অনুযায়ী, দুর্ঘটনাটি তদন্তে স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করবে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) কর্মকর্তারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে, দাবি ট্রাম্পের

ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে, দাবি ট্রাম্পের

স্বামীর জায়গায় ভুলে ট্রাম্পের কথা বলে ভাইরাল যুক্তরাষ্ট্রের নতুন প্রেস সচিব

স্বামীর জায়গায় ভুলে ট্রাম্পের কথা বলে ভাইরাল যুক্তরাষ্ট্রের নতুন প্রেস সচিব

মার্কিন নির্বাচন সামনে রেখে হরমুজে হামলার কৌশল বদলাচ্ছে ইরান

মার্কিন নির্বাচন সামনে রেখে হরমুজে হামলার কৌশল বদলাচ্ছে ইরান

গ্রিনল্যান্ডে তেল-গ্যাস অনুসন্ধানের ঘোষণা দিলেন ট্রাম্প

গ্রিনল্যান্ডে তেল-গ্যাস অনুসন্ধানের ঘোষণা দিলেন ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় ট্রাম্পের ‘ভয়ের রাজনীতি’

সিএনএনের বিশ্লেষণ মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় ট্রাম্পের ‘ভয়ের রাজনীতি’

অভিবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র

অভিবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

বাণিজ্য উত্তেজনার মধ্যেই ভারতে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

বাণিজ্য উত্তেজনার মধ্যেই ভারতে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ইয়েমেনে সরকারি বাহিনী সঙ্গে হুথি যোদ্ধাদের সংঘর্ষে হতাহত ২০০

ইয়েমেনে সরকারি বাহিনী সঙ্গে হুথি যোদ্ধাদের সংঘর্ষে হতাহত ২০০

ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে, দাবি ট্রাম্পের

ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে, দাবি ট্রাম্পের

নেতানিয়াহুর বিরুদ্ধে সাবেক গোয়েন্দা প্রধানের মামলা

নেতানিয়াহুর বিরুদ্ধে সাবেক গোয়েন্দা প্রধানের মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম