Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরান-রাশিয়াকে নিয়ে ইংলিশ গোয়েন্দা সংস্থার গুরুতর অভিযোগ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১০:২৩ এএম

ইরান-রাশিয়াকে নিয়ে ইংলিশ গোয়েন্দা সংস্থার গুরুতর অভিযোগ

যুক্তরাজ্যে ইহুদি বিদ্বেষ বেড়েছে। সংগৃহীত ছবি

Advertisement

যুক্তরাজ্যে ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা বাড়ছে। এসব ঘটনার পেছনে ইরান ও রাশিয়ার সংশ্লিষ্টতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এমআই৫-এর প্রধান স্যার কেন ম্যাককালাম।

গত মঙ্গলবার লন্ডনে এমআই৫-এর সদর দপ্তরে বার্ষিক নিরাপত্তা হুমকি পর্যালোচনায় ম্যাককালাম বলেন, জাতীয় নিরাপত্তার হুমকির ধরন বদলে গেছে। এখন আর শুধু সরকারি স্থাপনা নয়, সাধারণ মানুষ, ব্যবসাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সম্প্রদায়ও হামলার লক্ষ্যবস্তু হচ্ছে।

ম্যাককালাম জানান, ইরান বিরোধীদের, ইরানি সংবাদমাধ্যমের প্রতিষ্ঠান এবং ইসরাইলি স্থাপনাগুলোকে ভয় দেখানোর জন্য অপরাধী চক্রকে ব্যবহার করছে। একই সঙ্গে ইরান ও রাশিয়া তাদের তথাকথিত হাইব্রিড অভিযান আরও বিস্তৃত করার চেষ্টা করছে বলে বিশ্লেষকেরা মনে করছেন।

এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গত এক বছরেই যুক্তরাজ্যে ৫০টির বেশি গ্রেফতারের ঘটনা ঘটেছে বলে জানান এমআই৫ প্রধান।

চলতি বছর যুক্তরাজ্য ও ইউরোপের অন্যান্য দেশে ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে অগ্নিসংযোগ ও নাশকতার একাধিক ঘটনা ঘটেছে। পাশাপাশি সামরিক স্থাপনার মতো গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুও হামলার শিকার হয়েছে। ম্যাককালাম বলেন, এসব আগ্রাসী কর্মকাণ্ডের বড় একটি অংশের লক্ষ্যবস্তু হয়েছে ব্রিটেনের ইহুদি সম্প্রদায়।

ম্যাককালাম জানিয়েছেন, যুক্তরাজ্যের নিরাপত্তা উদ্বেগ এখন শুধু প্রচলিত সামরিক হুমকিতে সীমাবদ্ধ নয়। অপরাধী চক্রকে ব্যবহার করে ভয়ভীতি সৃষ্টি, নাশকতা ও বিভিন্ন সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করার মতো কর্মকাণ্ডও দেশটির নিরাপত্তা সংস্থার নজরে রয়েছে। 

তবে এসব ঘটনার পেছনে ইরান ও রাশিয়ার সংশ্লিষ্টতার অভিযোগ গোয়েন্দা প্রধানের বক্তব্যের ভিত্তিতে এসেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হরমুজের কাছে ডুবল আরও ২ জাহাজ

হরমুজের কাছে ডুবল আরও ২ জাহাজ

মেকআপ মেখে অসুস্থতার অভিনয় করেও শেষ রক্ষা হলো না কর্মকর্তার

একসঙ্গে ৫ সরকারি চাকরি মেকআপ মেখে অসুস্থতার অভিনয় করেও শেষ রক্ষা হলো না কর্মকর্তার

হরমুজের কাছে আসলে মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুমকি ইরানের

হরমুজের কাছে আসলে মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুমকি ইরানের

তোপের মুখে পড়ে বড় ঘোষণা দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

তোপের মুখে পড়ে বড় ঘোষণা দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

এটি বিশ্বের সবচেয়ে ভারি কুমড়া, ওজন কত?

এটি বিশ্বের সবচেয়ে ভারি কুমড়া, ওজন কত?

জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের ঘোষণা ইসরাইলের

জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের ঘোষণা ইসরাইলের

আরও পড়ুন

৩ বিষয়ে যুক্তরাষ্ট্রের সাহায্য চায় ইয়েমেন

৩ বিষয়ে যুক্তরাষ্ট্রের সাহায্য চায় ইয়েমেন

ইরান-রাশিয়াকে নিয়ে ইংলিশ গোয়েন্দা সংস্থার গুরুতর অভিযোগ

ইরান-রাশিয়াকে নিয়ে ইংলিশ গোয়েন্দা সংস্থার গুরুতর অভিযোগ

দিল্লিতে আন্দোলনে পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ শিক্ষার্থীদের

দিল্লিতে আন্দোলনে পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ শিক্ষার্থীদের

বিশ্ববাজারে কমল তেলের দাম

বিশ্ববাজারে কমল তেলের দাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম