Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

দিল্লিতে পতাকা মিছিলে বাধা দেওয়ার অভিযোগ আম আদমি পার্টির

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০২:১০ পিএম

দিল্লিতে পতাকা মিছিলে বাধা দেওয়ার অভিযোগ আম আদমি পার্টির

‘তেরঙ্গা র‍্যালি’ করেছেন আম আদমি পার্টির (আপ) নেতা-কর্মী ও সমর্থকরা। ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের রাজধানী দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে ‘তেরঙ্গা র‍্যালি’ করেছেন আম আদমি পার্টির (আপ) নেতা-কর্মী ও সমর্থকরা। শুক্রবার (১৬ অক্টোবর) জাতীয় পতাকা হাতে মিছিলে অংশ নিয়ে দিল্লিতে বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েনের সমালোচনা করেন দলটির দিল্লি শাখার প্রধান সৌরভ ভরদ্বাজ।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মিছিল থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগের প্রতিবাদ জানানো হয়। এ সময় রাজধানীতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন আপ নেতারা।

সৌরভ ভরদ্বাজ বলেন, ‘ভারতে জাতীয় পতাকা ওড়াতে পারব না—এমন কথা বলা হচ্ছে, এটা চরম পাগলামি! আমরা কেন তেরঙ্গা ওড়াতে পারব না? আমরা কি কোনো অন্যায় করছি?’

তিনি আরও বলেন, ‘ব্রিটিশদের বিরুদ্ধে কি এই লড়াই-ই হয়নি? ব্রিটিশরা বলেছিল, তাদের পতাকা ওড়ানো হবে। আর ভারতীয়রা বলেছিলেন, তারা নিজেদের তেরঙ্গা ওড়াবেন। আজ আমরা সেই পতাকাই ওড়াচ্ছি, আর তা ওড়াচ্ছি রাষ্ট্রপতি ভবনের ঠিক সামনেই।’

প্রসঙ্গত, দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘লেহরা দো তিরঙ্গা’ বা পতাকা মিছিল ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এ কর্মসূচিকে কেন্দ্র করে নয়াদিল্লি ও আশপাশের এলাকায় ২৫ হাজারের বেশি পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি কনট প্লেসের সেন্ট্রাল পার্ক ও রাজীব চক মেট্রো স্টেশনে নতুন সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে। বিক্ষোভ ঠেকাতে জারি রয়েছে নিষেধাজ্ঞাও।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমসের 

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: দিল্লির বিক্ষোভ

আরও পড়ুন

সম্পর্কিত খবর

প্রেমিকের সঙ্গে সংসার করতে চাওয়ায় সাবেক স্ত্রীকে হত্যা করল যুবক

প্রেমিকের সঙ্গে সংসার করতে চাওয়ায় সাবেক স্ত্রীকে হত্যা করল যুবক

পচাত্তরের বৃদ্ধের সঙ্গে ৩০ বছরের ইনফ্লুয়েন্সারের বাগদান

পচাত্তরের বৃদ্ধের সঙ্গে ৩০ বছরের ইনফ্লুয়েন্সারের বাগদান

সিজেপির পতাকা মিছিল ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, মাঠে ২৫ হাজার নিরাপত্তাকর্মী

সিজেপির পতাকা মিছিল ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, মাঠে ২৫ হাজার নিরাপত্তাকর্মী

মাস্কের সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে মুখ খুলল আম্বানির রিলায়েন্স

মাস্কের সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে মুখ খুলল আম্বানির রিলায়েন্স

বাংলাদেশের মতো ক্ষমতা বদলাতে চায় কংগ্রেস: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

বাংলাদেশের মতো ক্ষমতা বদলাতে চায় কংগ্রেস: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিলেন বিজেপি নেতা

পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিলেন বিজেপি নেতা

আরও পড়ুন

যুক্তরাজ্যে একসঙ্গে পাঁচ সরকারি চাকরি করে বিচারের মুখে ব্রিটিশ-বাংলাদেশি

যুক্তরাজ্যে একসঙ্গে পাঁচ সরকারি চাকরি করে বিচারের মুখে ব্রিটিশ-বাংলাদেশি

নিউইয়র্কের আদালতে নতুন অভিযোগ অস্বীকার করলেন মাদুরো

নিউইয়র্কের আদালতে নতুন অভিযোগ অস্বীকার করলেন মাদুরো

প্রেমিকের সঙ্গে সংসার করতে চাওয়ায় সাবেক স্ত্রীকে হত্যা করল যুবক

প্রেমিকের সঙ্গে সংসার করতে চাওয়ায় সাবেক স্ত্রীকে হত্যা করল যুবক

ক্যানসার গবেষকের প্রাণ গেল ক্যানসারেই

ক্যানসার গবেষকের প্রাণ গেল ক্যানসারেই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম