Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নিউইয়র্কের আদালতে নতুন অভিযোগ অস্বীকার করলেন মাদুরো

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পিএম

নিউইয়র্কের আদালতে নতুন অভিযোগ অস্বীকার করলেন মাদুরো

ছবি: রয়টার্স

Advertisement

যুক্তরাষ্ট্রে কারাবন্দি ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে আনা নির্যাতনের ষড়যন্ত্রের নতুন অভিযোগ অস্বীকার করেছেন তারা। 

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নিউইয়র্কের একটি আদালতে হাজির হয়ে নিজেদের নির্দোষ দাবি করেন তারা। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্র এর আগে মাদুরোর বিরুদ্ধে মাদকসন্ত্রাস, মাদক পাচার এবং অস্ত্র-সংক্রান্ত অপরাধের অভিযোগ এনেছিল। গত সপ্তাহে মাদুরো ও তার স্ত্রীর বিরুদ্ধে আরও নতুন অভিযোগ যুক্ত করা হয়।

জানুয়ারি মাসে মার্কিন সামরিক অভিযানের সময় মাদুরো ও ফ্লোরেসকে আটক করা হয়। এরপর তাদের নিউইয়র্কে আনা হয়, যেখানে তারা বর্তমানে কারাবন্দি।

এই দম্পতি নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তারা যুক্তি দিয়েছেন, সার্বভৌম দায়মুক্তি পাওয়ার যোগ্যতা থাকায় তাদের বিরুদ্ধে এই মামলাটি খারিজ করে দেওয়া উচিত। তাদের বিচারকাজ ২০২৭ সালের জুন মাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গত সপ্তাহে দাখিল করা নতুন অভিযোগে সরকারি কৌঁসুলিরা দাবি করেছেন, মাদুরো ও ফ্লোরেস ‘দমন-পীড়নের এক সহিংস ব্যবস্থা’ তৈরি ও বজায় রেখেছিলেন; যার ফলে ‘হাজার হাজার ভেনেজুয়েলীয়’ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, হয়রানির মুখে পড়েছেন অথবা নির্যাতনের শিকার হয়েছেন।


নিকোলাস মাদুরো মার্কিন সরকারের আনা নতুন অভিযোগগুলো অস্বীকার করেছেন। বৃহস্পতিবার আদালতে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগ ও মিথ্যা সাক্ষ্য আমি প্রত্যাখ্যান করছি।’

একজন অনুবাদকের মাধ্যমে স্প্যানিশ ভাষায় মাদুরো বলেন, ‘আমি এই নথিপত্র পুরোপুরি প্রত্যাখ্যান করছি।’

বিচারক আলভিন হেলারস্টেইন জানান, আদালত মাদুরোর পক্ষ থেকে ‘নির্দোষ’ হওয়ার আবেদনটি নথিভুক্ত করবে।

ফ্লোরেসও একজন অনুবাদকের মাধ্যমে বলেন, ‘আমি সম্পূর্ণ নির্দোষ। আমি কোনো অপরাধ করিনি।’

মাদুরো ও ফ্লোরেসকে হালকা বাদামি রঙের কারা-পোশাক পরা অবস্থায় দেখা গেছে। ব্রুকলিনে বন্দি থাকার সময় তাদের ওজনও কমে গেছে বলে মনে হচ্ছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, নির্যাতনের পদ্ধতির মধ্যে ছিল ‘বৈদ্যুতিক শক, শ্বাসরোধ করা, ধর্ষণ, জোরপূর্বক নগ্ন করে রাখা, দীর্ঘ সময় বিচ্ছিন্ন অবস্থায় রাখা, অনাহারে রাখা, শাস্তিমূলক সেলে বন্দি রাখা এবং মানসিক নির্যাতন।’

যুক্তরাষ্ট্র আরও অভিযোগ করেছে, মাদুরো ‘নির্দিষ্ট কিছু ব্যক্তির’ বিরুদ্ধে নির্যাতনের অনুমোদন দিয়েছিলেন এবং এই ব্যবস্থার আওতায় মার্কিন নাগরিকদেরও নির্যাতন করা হয়েছে।

এর আগেই সরকারি কৌঁসুলিরা মাদুরো, তার স্ত্রী, ছেলে এবং সহযোগীদের বিরুদ্ধে কোকেন পাচারের ষড়যন্ত্রে জড়িত থাকার এবং সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত কার্টেলগুলোর সঙ্গে আঁতাত করার অভিযোগ এনেছিলেন।

মাদুরো এর আগেও এমন অভিযোগগুলোকে ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য ‘সাম্রাজ্যবাদী’ পরিকল্পনার অংশ বলে অভিহিত করেছিলেন।

মাদুরো ও তার স্ত্রীর আইনজীবীর যুক্তি, মাদুরো একটি সার্বভৌম দেশের নেতা, তাই তিনি বিচারিক প্রক্রিয়ার আওতামুক্ত (সার্বভৌম দায়মুক্তি পাওয়ার যোগ্য)। তাদের দাবি, তাদের জোরপূর্বক যুক্তরাষ্ট্রে নেওয়া বেআইনি।

ফ্লোরেস বিচারের অপেক্ষায় থাকাকালীন জামিনে মুক্তি পাওয়ার জন্য একজন বিচারকের কাছে আবেদন করেছিলেন, কিন্তু তা সফল হয়নি। তিনি যুক্তি দিয়েছিলেন, ব্রুকলিনের কুখ্যাত মেট্রোপলিটান ডিটেনশন সেন্টারে বন্দি থাকা অবস্থায় তিনি হৃদরোগসহ অন্যান্য স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাওয়ায় উড়ে বেড়াল টেসলার নতুন গাড়ি

হাওয়ায় উড়ে বেড়াল টেসলার নতুন গাড়ি

ইলহান ওমরের নাগরিকত্ব বাতিলের পাঁয়তারা করছে ট্রাম্প প্রশাসন

ইলহান ওমরের নাগরিকত্ব বাতিলের পাঁয়তারা করছে ট্রাম্প প্রশাসন

আলোচিত সেই সেনা কর্মকর্তাকে নিয়ে নতুন সিদ্ধান্ত ট্রাম্পের

আলোচিত সেই সেনা কর্মকর্তাকে নিয়ে নতুন সিদ্ধান্ত ট্রাম্পের

বিশেষ দূতের পদ থেকে বাদ নোয়েম, নতুন দায়িত্বে ট্রাম্পের উপদেষ্টা

বিশেষ দূতের পদ থেকে বাদ নোয়েম, নতুন দায়িত্বে ট্রাম্পের উপদেষ্টা

‘মাদার অব অল বম্বস’ কী, এই নামে কেন ডাকা হয়?

‘মাদার অব অল বম্বস’ কী, এই নামে কেন ডাকা হয়?

পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিলেন বিজেপি নেতা

পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিলেন বিজেপি নেতা

আরও পড়ুন

ইউরোপের ৪ দেশের কোম্পানির সম্পদ নিয়ন্ত্রণে নিচ্ছে রাশিয়া

ইউরোপের ৪ দেশের কোম্পানির সম্পদ নিয়ন্ত্রণে নিচ্ছে রাশিয়া

একসঙ্গে পাঁচ সরকারি চাকরি করে বিপাকে ব্রিটিশ নাগরিক

একসঙ্গে পাঁচ সরকারি চাকরি করে বিপাকে ব্রিটিশ নাগরিক

নিউইয়র্কের আদালতে নতুন অভিযোগ অস্বীকার করলেন মাদুরো

নিউইয়র্কের আদালতে নতুন অভিযোগ অস্বীকার করলেন মাদুরো

প্রেমিকের সঙ্গে সংসার করতে চাওয়ায় সাবেক স্ত্রীকে হত্যা করল যুবক

প্রেমিকের সঙ্গে সংসার করতে চাওয়ায় সাবেক স্ত্রীকে হত্যা করল যুবক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম