Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হুথিদের হামলার নিন্দা জানানোয় জাতিসংঘকে ধন্যবাদ সৌদির

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পিএম

হুথিদের হামলার নিন্দা জানানোয় জাতিসংঘকে ধন্যবাদ সৌদির

ছবি: সংগৃহীত

Advertisement

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সৌদি আরবে অব্যাহত হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দেওয়া বিবৃতিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব। একই সঙ্গে নিজেদের নিরাপত্তা, নাগরিক ও দেশটিতে বসবাসরত ব্যক্তিদের সুরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার অধিকার পুনর্ব্যক্ত করেছে দেশটি।

শুক্রবার (১৬ অক্টোবর) প্রকাশিত এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা পরিষদের অবস্থানকে স্বাগত জানায়। বিবৃতিতে সৌদি আরবের বেসামরিক অবকাঠামো, বিমানবন্দর ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হুথিদের অব্যাহত ও ক্রমবর্ধমান হামলার নিন্দা জানানো হয়।   

এ ছাড়া লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালিতে নৌ চলাচলের জন্য হুথিদের অব্যাহত হুমকির বিষয়টিও তুলে ধরে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে ২০১৫ সালে গৃহীত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২১৬ নম্বর প্রস্তাবসহ পরবর্তী প্রস্তাবগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে সৌদি আরব। পাশাপাশি হুথিদের কাছে অস্ত্র ও অন্যান্য সহায়তা পৌঁছানো বন্ধ করতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানায় দেশটি।   

বেসামরিক নাগরিকদের নিরাপত্তা ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত করে এমন হামলা মোকাবিলায় নিরাপত্তা পরিষদের সদস্যদের সংহতিরও প্রশংসা করেছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে নিজেদের নিরাপত্তা রক্ষা এবং নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার বৈধ অধিকার রয়েছে বলে আবারও উল্লেখ করেছে দেশটি।

সৌদি আরবের বিমানবন্দরসহ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ধারাবাহিক হামলার ঘটনায় দেশটির সঙ্গে হুথি বিদ্রোহীদের উত্তেজনা বৃদ্ধির মধ্যে এ বিবৃতি এলো।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হুথি হামলায় শঙ্কার মুখে এশিয়া কাপ, যা বলল আয়োজক সৌদি

হুথি হামলায় শঙ্কার মুখে এশিয়া কাপ, যা বলল আয়োজক সৌদি

যুক্তরাজ্যের কাছ থেকে কেনা সৌদির সেই যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের

যুক্তরাজ্যের কাছ থেকে কেনা সৌদির সেই যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৫

হুথিদের হামলায় বিধ্বস্ত ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদ, নিহত ৪

হুথিদের হামলায় বিধ্বস্ত ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদ, নিহত ৪

ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হামলা হুথিদের

ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হামলা হুথিদের

হারামাইনের নিরাপত্তা রক্ষায় বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

হারামাইনের নিরাপত্তা রক্ষায় বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

আরও পড়ুন

ইউক্রেনকে গোপন তথ্য দিয়ে ৩০০ রুশ সেনা হত্যা, রাশিয়ার এক কর্মকর্তা সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

ইউক্রেনকে গোপন তথ্য দিয়ে ৩০০ রুশ সেনা হত্যা, রাশিয়ার এক কর্মকর্তা সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শীর্ষ নেতাদের আটক, ককরোচ পার্টির ‘প্ল্যান বি’ কী?

শীর্ষ নেতাদের আটক, ককরোচ পার্টির ‘প্ল্যান বি’ কী?

‘যুক্তরাষ্ট্র বা পশ্চিমা কোনো শক্তির কাছে নতিস্বীকার করবে না ইরান’

‘যুক্তরাষ্ট্র বা পশ্চিমা কোনো শক্তির কাছে নতিস্বীকার করবে না ইরান’

হুথিদের হামলার নিন্দা জানানোয় জাতিসংঘকে ধন্যবাদ সৌদির

হুথিদের হামলার নিন্দা জানানোয় জাতিসংঘকে ধন্যবাদ সৌদির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম