Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

‘তেলের দাম আরও বাড়তে পারে’

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১০:৩৬ এএম

‘তেলের দাম আরও বাড়তে পারে’

জাপানের টোকিও উপকূলে ভিড়ছে একটি জাহাজ। ছবি: রয়টার্স

Advertisement

কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির পরিস্থিতির উন্নতি না হলে তেলের দাম আরও বাড়তে পারে বলে জানিয়েছেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজ্যান্ডার নোভাক।

রাশিয়ার রাজনৈতিক টক শো ‘সোলোভিয়েভ লাইভে’ নোভাক বলেন, বিশ্ববাজারে প্রতিদিন প্রায় ৪০ থেকে ৬০ লাখ ব্যারেল তেলের ঘাটতি রয়েছে। তিনি সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালির পরিস্থিতির উন্নতি না হলে তেলের দাম উচ্চ পর্যায়েই থাকবে এবং তা আরও বাড়তে পারে।

নোভাক বলেন, যদি পারস্য উপসাগরীয় দেশগুলো থেকে সরবরাহ পুনরায় শুরু হয়, তবে এক থেকে দেড় বছরের মধ্যে বাজারে ভারসাম্য ফিরে আসতে পারে।

নোভাক আরও বলেন, বাজার স্থিতিশীল করার জন্য বিশ্বের হাতে থাকা তেলের মজুত ব্যবহারের সক্ষমতা ইতোমধ্যেই ফুরিয়ে আসছে।

তিনি ওই অনুষ্ঠানে আরও জানান, রাশিয়ার তেল নিয়ে প্রথম ট্যাঙ্কারটি একটি রুশ বন্দর থেকে বিশ্ববাজারের উদ্দেশ্যে রওনা হয়েছে। ৯ অক্টোবর ট্রাম্প মস্কোর সঙ্গে একটি চুক্তির ঘোষণা দিয়েছিলেন, যার আওতায় রাশিয়া যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ করবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং যুক্তরাষ্ট্রের উভয় রাজনৈতিক শিবিরের আইনপ্রণেতারা এই চুক্তির সমালোচনা করেছেন। তাদের সতর্কবার্তা হলো, এই চুক্তির মাধ্যমে রাশিয়া যে আয় করবে, তা ইউক্রেনে তাদের যুদ্ধকে আরও দীর্ঘস্থায়ী করতে সহায়তা করতে পারে। সূত্র: আল জাজিরা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তেলের দাম কবে কমবে, জানালেন রুশ উপপ্রধানমন্ত্রী

তেলের দাম কবে কমবে, জানালেন রুশ উপপ্রধানমন্ত্রী

বিশ্ববাজারে তেল পাঠাতে প্রথম ট্যাংকার ছাড়ল রাশিয়া

বিশ্ববাজারে তেল পাঠাতে প্রথম ট্যাংকার ছাড়ল রাশিয়া

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ মার্কিন শুল্ক স্থগিত

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ মার্কিন শুল্ক স্থগিত

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ৮, বিদ্যুৎহীন ১০ লাখের বেশি মানুষ

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ৮, বিদ্যুৎহীন ১০ লাখের বেশি মানুষ

ইউক্রেনকে হারাতে পুতিনের নতুন কৌশল

ইউক্রেনকে হারাতে পুতিনের নতুন কৌশল

রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিলেন ট্রাম্প

রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিলেন ট্রাম্প

আরও পড়ুন

হুথিদের হাতে আটক ১৫৯ ইয়েমেনি সেনার মুক্তি

হুথিদের হাতে আটক ১৫৯ ইয়েমেনি সেনার মুক্তি

দুই বিশ্বযুদ্ধেও টিকে ছিল ফ্রান্সের টাউন হল, এবার বিক্ষোভের আগুনে ধ্বংস

দুই বিশ্বযুদ্ধেও টিকে ছিল ফ্রান্সের টাউন হল, এবার বিক্ষোভের আগুনে ধ্বংস

২ বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিয়ে সৌদি কি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে?

২ বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিয়ে সৌদি কি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে?

ল্যুভরে চুরি, এবার নিরাপত্তার দায়িত্ব চান সাবেক চোর

ল্যুভরে চুরি, এবার নিরাপত্তার দায়িত্ব চান সাবেক চোর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম