Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কলকাতায় দুর্গাপূজায় ১৯ মৃত্যুর ঘটনায় আয়োজকসহ গ্রেফতার ৭, বন্ধ একাধিক মণ্ডপ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১১:৩৯ এএম

কলকাতায় দুর্গাপূজায় ১৯ মৃত্যুর ঘটনায় আয়োজকসহ গ্রেফতার ৭, বন্ধ একাধিক মণ্ডপ

ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় আয়োজকসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় প্রবল বৃষ্টির মধ্যে চোরবাগান দুর্গাপূজার মণ্ডপে এ দুর্ঘটনায় আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে স্বতঃপ্রণোদিত হয়ে অনিচ্ছাকৃত হত্যার মামলা করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে। দুর্গাপূজার সপ্তমীতে ওই মণ্ডপে বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম হয়েছিল।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন- চোরবাগান দুর্গাপূজা কমিটির সম্পাদক রাজকুমার সেওদা ও সহসভাপতি শান্তনু দুবে। এ ছাড়া বাঁশের কাঠামো নির্মাণের দায়িত্বে থাকা বিপ্লব মুখার্জি, ভিড় নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা কৌশিক সাহা ও পিন্টু দে এবং বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত সুমন চক্রবর্তী ও রাজেশ পালকে গ্রেফতার করা হয়েছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, চোরবাগানের ওই দুর্গাপূজার আয়োজকদের মাইকে দেওয়া একটি ঘোষণা থেকে দর্শনার্থীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে থাকতে পারে।

আহতদের কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ঘটনাস্থলে থাকা কর্মকর্তাদের প্রাথমিক তথ্য অনুযায়ী, পূজার আয়োজকদের মাইকে দেওয়া ঘোষণার কারণেই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে ঠিক কী ঘোষণা দেওয়া হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অধিকারী আরও বলেন, নিহত দুজনের পরিবারের সদস্যরা দাবি করেছেন, মণ্ডপ এলাকায় বেসরকারি নিরাপত্তাকর্মীদের বাঁশির শব্দে দর্শনার্থীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়েছিল।

পশ্চিমবঙ্গে মে মাসে প্রথমবারের মতো ক্ষমতায় আসা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারী থিমভিত্তিক দুর্গাপূজার আয়োজকদের মণ্ডপে পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং প্রবেশ ও বের হওয়ার জন্য যথেষ্ট পথ রাখার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, থিম পূজার নামে অনেক মণ্ডপে আলো কম রাখা হয়। আয়োজকদের কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘থিমের চেয়ে মানুষের জীবনের মূল্য বেশি।’

দুর্ঘটনাস্থল তদন্তের জন্য ফরেনসিক বিভাগ, পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ) ও দমকল বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এ দুর্ঘটনার কারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কর্মসূচিসহ সব সরকারি অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। শনিবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছে রোববার কয়েকটি দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনের কথা ছিল তার।

দুর্ঘটনার পর কলকাতার বেশ কয়েকটি বড় দুর্গাপূজার মণ্ডপ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে এনডিটিভি জানিয়েছে, দর্শনার্থীদের ভিড় টানা তালা প্রত্যয়, আলিপুর সর্বজনীন, চেতলা অগ্রণী ও বালিগঞ্জ সর্বজনীনের মতো পূজামণ্ডপেও প্রবেশ বন্ধ রাখতে বলা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভারতের সিইসির পদত্যাগের দাবিতে লন্ডনে বিক্ষোভ, ছিলেন ধ্রুব রাঠি

ভারতের সিইসির পদত্যাগের দাবিতে লন্ডনে বিক্ষোভ, ছিলেন ধ্রুব রাঠি

রুশ জ্বালানি থেকে ভারতের সরে আসা কঠিন, দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

রুশ জ্বালানি থেকে ভারতের সরে আসা কঠিন, দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

ভারতের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান

ভারতের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান

স্ত্রীকে খুন করে অফিসের বসকে ইমেইল, নিজের জীবনও শেষ করলেন প্রকৌশলী

স্ত্রীকে খুন করে অফিসের বসকে ইমেইল, নিজের জীবনও শেষ করলেন প্রকৌশলী

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত বেড়ে ১৯, আটক ১২

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত বেড়ে ১৯, আটক ১২

অভিজিৎ মুক্তি পেলেও এখনো কারাবন্দি সিজেপির ২ নেতা

অভিজিৎ মুক্তি পেলেও এখনো কারাবন্দি সিজেপির ২ নেতা

আরও পড়ুন

ভারতের সিইসির পদত্যাগের দাবিতে লন্ডনে বিক্ষোভ, ছিলেন ধ্রুব রাঠি

ভারতের সিইসির পদত্যাগের দাবিতে লন্ডনে বিক্ষোভ, ছিলেন ধ্রুব রাঠি

রুশ জ্বালানি থেকে ভারতের সরে আসা কঠিন, দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

রুশ জ্বালানি থেকে ভারতের সরে আসা কঠিন, দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’

‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’

উত্তাল ফ্রান্স, গ্রেফতার ১২০০

উত্তাল ফ্রান্স, গ্রেফতার ১২০০

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম