Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্রকে ইরান

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পিএম

শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্রকে ইরান

হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত

Advertisement

বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবাহিত জলপথ হরমুজ প্রণালি কি আবার খুলে যাচ্ছে? ইরান বলছে, রাস্তা খোলাই আছে, কেবল যুক্তরাষ্ট্রকে তাদের দেওয়া কথা ও শর্তগুলো মেনে নিতে হবে।

রোববার (১৮ অক্টোবর) ইরাকের বাগদাদে এক ধর্মীয় সংগঠনের সম্মেলনে যোগ দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার যে প্রস্তাব তারা ওয়াশিংটনকে দিয়েছিলেন, তা এখনও বহাল রয়েছে।

গত সেপ্টেম্বর মাসে দুই পক্ষের মধ্যকার সাময়িক যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর ইরান এই বিশেষ প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের সামনে রাখে। সম্প্রতি মার্কিন প্রশাসন এর একটি উত্তর পাঠালেও মূল আলোচনা এগোয়নি। ইরানের নিরাপত্তা বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, ওয়াশিংটন তাদের দেওয়া মূল শর্তগুলো পূরণ না করায় আলোচনা থমকে আছে।

ইরাকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, তাদের কথা খুব সোজা ও পরিষ্কার। যুক্তরাষ্ট্র যদি বিন্দুমাত্র সততা দেখায়, তবে হরমুজ প্রণালি চালু করার পথ একদম স্পষ্ট। তারা যে সাত দিনের প্রস্তাব দিয়েছিলেন, যুক্তরাষ্ট্র সে বিষয়ে কিছু মতামত জানিয়েছে, যা বর্তমানে তেহরান বিচার-বিশ্লেষণ করে দেখছে।

ইরানের পক্ষ থেকে এই জলপথ খোলার জন্য যেসব বড় দাবি রাখা হয়েছে, তার মধ্যে রয়েছে ইরানি বন্দরগুলোর ওপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার করা, দেশটির তেল বিক্রির ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং পুরো মধ্যপ্রাচ্যজুড়ে সব ধরনের সামরিক সংঘাত বন্ধ করা। আরাগচি জানান, ওয়াশিংটন এসব শর্তে রাজি হলে মাত্র ছয় দিনের মধ্যে জলপথটি চলাচলের জন্য প্রস্তুত করা সম্ভব এবং তার পরদিনই দুই দেশ বৈঠকে বসতে পারে।

তবে দুই পরাশক্তির মধ্যে মূল গণ্ডগোল বাঁধছে পারমাণবিক ইস্যু নিয়ে। যুক্তরাষ্ট্র শুরু থেকেই চাইছে, আলোচনার টেবিলেই আগে ইরানের পারমাণবিক কর্মসূচি কমানোর বিষয়টি নিশ্চিত করতে হবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আট মাস ধরে চলা এই যুদ্ধ থামাতে হলে ইরানকে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা বড় অঙ্কের কমাতে হবে।

অন্যদিকে তেহরানের অবস্থান একদম বিপরীত। তাদের সোজা কথা—আগে হরমুজ প্রণালি খুলে সমুদ্রের নিরাপত্তা ও স্বাভাবিক চলাচল ফিরিয়ে আনতে হবে, অন্য বিষয় নিয়ে কথা হবে পরে। উল্লেখ্য, এই যুদ্ধ শুরু হওয়ার আগে পুরো বিশ্বের মোট জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হতো।

সূত্র: রয়টার্স

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের সম্ভাবনা

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের সম্ভাবনা

ভারতের শিল্পী ইমনকে যুক্তরাষ্ট্রে চরম হেনস্তা!

ভারতের শিল্পী ইমনকে যুক্তরাষ্ট্রে চরম হেনস্তা!

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে ট্রাম্পের নতুন সিদ্ধান্ত

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে ট্রাম্পের নতুন সিদ্ধান্ত

ট্রাম্পের মুখপাত্র জাকারিয়ার চাকরিচ্যুতি নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

ট্রাম্পের মুখপাত্র জাকারিয়ার চাকরিচ্যুতি নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

সৌদিতে হামলা চালাতে হুথিদের গোয়েন্দা তথ্য দিচ্ছে ইরান

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন সৌদিতে হামলা চালাতে হুথিদের গোয়েন্দা তথ্য দিচ্ছে ইরান

আইফোনের আশায় হরমুজে জেলেদের ঢল

আইফোনের আশায় হরমুজে জেলেদের ঢল

আরও পড়ুন

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্রকে ইরান

শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্রকে ইরান

৯৯ বছর বয়সে বিমানের ডানায় হেটে গিনেস বিশ্ব রেকর্ড গড়লেন বৃদ্ধা

৯৯ বছর বয়সে বিমানের ডানায় হেটে গিনেস বিশ্ব রেকর্ড গড়লেন বৃদ্ধা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম