Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

একযোগে মধ্যপ্রাচ্যের ৩ দেশের দূতাবাস থেকে সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পিএম

একযোগে মধ্যপ্রাচ্যের ৩ দেশের দূতাবাস থেকে সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

Advertisement

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলজুড়ে নিরাপত্ত পরিস্থিতির চরম অবনতি এবং যেকোনো মুহূর্তে ইরানি হামলার আশঙ্কায় সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্র। সোমবার (১৯ অক্টোবর) সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ওমানের মার্কিন দূতাবাসগুলো এক যৌথ বার্তায় তাদের নাগরিকদের জরুরি ভিত্তিতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

দূতাবাসগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, ইরান এবং তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো উপসাগরীয় অঞ্চলে যেকোনো সময় হামলা চালাতে পারে। এর ফলে ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ হয়ে যাওয়া এবং ভ্রমণ স্থবির হয়ে পড়ার মতো বড় ধরনের ফ্লাইট জটিলতা তৈরি হতে পারে। এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য প্রবাসী মার্কিন নাগরিকদের পূর্বপ্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে সতর্কবার্তায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের আগ্রাসন এক ধাক্কায় বেড়ে যাওয়ার হুমকির বিষয়েও আলোকপাত করা হয়েছে। সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পর্শকাতর অবকাঠামোতে এর আগের হুথি হামলার ঘটনা উল্লেখ করে দূতাবাসগুলো জানিয়েছে, যেকোনো সময় আঞ্চলিক শত্রুতা নতুন করে আরও তীব্র রূপ নিতে পারে। পরিস্থিতি সামাল দিতে সবাইকে সার্বক্ষণিক নজরদারি ও সর্বোচ্চ সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র:  টিআরটি ওয়ার্ল্ড

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আর আস্থা নেই যুক্তরাষ্ট্রের ওপর, বিকল্প যেসব দেশকে বন্ধু ভাবছেন নেতানিয়াহু

আর আস্থা নেই যুক্তরাষ্ট্রের ওপর, বিকল্প যেসব দেশকে বন্ধু ভাবছেন নেতানিয়াহু

নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান

নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান

এবার ইলহান ওমরের পাশে দাঁড়ালেন বারাক ওবামা

এবার ইলহান ওমরের পাশে দাঁড়ালেন বারাক ওবামা

ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্রকে ইরান

শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্রকে ইরান

ইসরাইলের রাজনীতিতে আরব নেতা মনসুর আব্বাসের নতুন খেলা

ইসরাইলের রাজনীতিতে আরব নেতা মনসুর আব্বাসের নতুন খেলা

আরও পড়ুন

আর আস্থা নেই যুক্তরাষ্ট্রের ওপর, বিকল্প যেসব দেশকে বন্ধু ভাবছেন নেতানিয়াহু

আর আস্থা নেই যুক্তরাষ্ট্রের ওপর, বিকল্প যেসব দেশকে বন্ধু ভাবছেন নেতানিয়াহু

ফ্রান্সে সহিংস বিক্ষোভের মধ্যেই কেন উপসাগরীয় সফরে ম্যাক্রোঁ?

ফ্রান্সে সহিংস বিক্ষোভের মধ্যেই কেন উপসাগরীয় সফরে ম্যাক্রোঁ?

‘ভারত বাংলাদেশ নয়, আবার ফ্রান্সও নয়’

‘ভারত বাংলাদেশ নয়, আবার ফ্রান্সও নয়’

একযোগে মধ্যপ্রাচ্যের ৩ দেশের দূতাবাস থেকে সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

একযোগে মধ্যপ্রাচ্যের ৩ দেশের দূতাবাস থেকে সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম