Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে অপহরণ, মুক্তিপণ ২ কোটি ২৩ লাখ টাকা

Advertisement

Icon

আফ্রিকা প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৭:২২ পিএম

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে অপহরণ, মুক্তিপণ ২ কোটি ২৩ লাখ টাকা

প্রতীকী ছবি

Advertisement

দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রদেশের ভিলিয়ার্স এলাকায় নাদিম হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি নাগরিককে অপহরণের অভিযোগ উঠেছে। তার পরিবারের কাছে ৩০ লাখ দক্ষিণ আফ্রিকান রেন্ড মুক্তিপণ দাবি করেছে সন্দেহভাজন অপহরণকারীরা। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ আনুমানিক ২ কোটি ২৩ লাখ টাকা। তাকে উদ্ধারে জনসাধারণের সহায়তা চেয়েছে দক্ষিণ আফ্রিকার পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) স্থানীয় সংবাদমাধ্যম জানায়, গত মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ভিলিয়ার্স শহরের পিয়ারসন ও মেইন স্ট্রিটের সংযোগস্থলে নিজের নিসান কাশকাই গাড়িতে বসে ছিলেন নাদিম। এ সময় দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি তার গাড়িটি ছিনিয়ে নিয়ে তাকেও অপহরণ করে বলে পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে।

পরে ঘটনাস্থল থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে গাড়ির ভেতরে নাদিমকে পাওয়া যায়নি। এরপর থেকে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, অপহরণের পরদিন বুধবার (১৪ অক্টোবর) সন্দেহভাজন ব্যক্তিরা নাদিমের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তার নিরাপদ মুক্তির বিনিময়ে ৩০ লাখ রেন্ড দাবি করে।

ফ্রি স্টেট প্রদেশের গুরুতর ও সহিংস অপরাধবিষয়ক তদন্ত ইউনিট ঘটনাটি তদন্ত করছে। সন্দেহভাজন ব্যক্তিরা সাদা রঙের টয়োটা করোলা, ভক্সওয়াগেন পোলো ক্ল্যাসিক অথবা সুজুকি ডিজায়ার গাড়িতে চলাচল করতে পারে বলে পুলিশ জানিয়েছে।

নাদিমের সন্ধান কিংবা অপহরণের ঘটনায় কোনো তথ্য জানা থাকলে তা পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত তার উদ্ধার বা অপহরণকারীদের গ্রেফতারের কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অ্যাসাইলাম ইস্যুতে উত্তাল দক্ষিণ আফ্রিকা, ২৪ গাড়িতে আগুন

অ্যাসাইলাম ইস্যুতে উত্তাল দক্ষিণ আফ্রিকা, ২৪ গাড়িতে আগুন

দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশসহ নিহত ১৬

দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশসহ নিহত ১৬

দক্ষিণ আফ্রিকায় নতুন করে এসাইলাম আবেদন করার সুযোগ

দক্ষিণ আফ্রিকায় নতুন করে এসাইলাম আবেদন করার সুযোগ

দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরল প্রবাসীর মরদেহ, দাউদকান্দিতে দাফন

দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরল প্রবাসীর মরদেহ, দাউদকান্দিতে দাফন

দক্ষিণ আফ্রিকায় অবৈধ সোনার খনি থেকে ১২১ জন গ্রেফতার

দক্ষিণ আফ্রিকায় অবৈধ সোনার খনি থেকে ১২১ জন গ্রেফতার

দক্ষিণ আফ্রিকায় গণবিক্ষোভ ও মেনস মার্চের ডাক

দক্ষিণ আফ্রিকায় গণবিক্ষোভ ও মেনস মার্চের ডাক

আরও পড়ুন

ভারতের সঙ্গে বাংলাদেশে পূজার পরিবেশের কোনো পার্থক্য নেই: দীনেশ ত্রিবেদী

ভারতের সঙ্গে বাংলাদেশে পূজার পরিবেশের কোনো পার্থক্য নেই: দীনেশ ত্রিবেদী

কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে অপহরণ, মুক্তিপণ ২ কোটি ২৩ লাখ টাকা

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে অপহরণ, মুক্তিপণ ২ কোটি ২৩ লাখ টাকা

যুক্তরাষ্ট্র ও ইসরাইল কি আবারও ইরানে হামলা চালাবে, নাকি শুধুই হুমকি?

যুক্তরাষ্ট্র ও ইসরাইল কি আবারও ইরানে হামলা চালাবে, নাকি শুধুই হুমকি?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম