Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

অদ্ভুত সংকটে ইন্দোনেশিয়া, বাতিল প্রায় ১,৪২০ ফ্লাইট

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১০:৩৯ এএম

অদ্ভুত সংকটে ইন্দোনেশিয়া, বাতিল প্রায় ১,৪২০ ফ্লাইট

সংগৃহীত ছবি

Advertisement

ইন্দোনেশিয়ায় বনাঞ্চলের আগুনের থেকে সৃষ্ট ভয়াবহ ধোঁয়াশার কারণে ২ হাজার ৬০৪টি অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে। গত ১১ আগস্ট থেকে ১৯ অক্টোবর পর্যন্ত দুই মাসে এসব ফ্লাইটে বিঘ্নের তথ্য জানিয়েছে দেশটির পরিবহন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্যমতে, ধোঁয়াশার কারণে ১ হাজার ১২৯টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। এ ছাড়া ১ হাজার ৪২০টি ফ্লাইট বাতিল অথবা স্থগিত করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ২৩টি ফ্লাইটের গন্তব্য পরিবর্তন করা হয়। ছয়টি ফ্লাইট উড্ডয়নের পর নিজ বিমানবন্দরে ফিরে আসে। এ ছাড়া ২৬টি ফ্লাইট নির্ধারিত সময়ের আগেই ছেড়ে যায়।

বিবিসি জানিয়েছে, বনাঞ্চলের আগুন থেকে সৃষ্ট ধোঁয়াশার কারণে দেশটির সুমাত্রা ও কালিমান্তান অঞ্চলে সবচেয়ে বেশি সমস্যা দেখা দিলেও এর প্রভাব দেশের অন্যান্য এলাকাতেও ছড়িয়ে পড়েছে।

গত ১৩ থেকে ১৭ অক্টোবরের মধ্যে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় সুলাওয়েসি, মালুকু, উত্তর মালুকু ও পাপুয়া অঞ্চলেও ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে।

ধোঁয়াশায় প্রভাবিত বিমানবন্দরগুলোর মধ্যে রয়েছে পালু, তারনাতে, আম্বন, তিমিকা, সরং, পন্টিয়ানাক, পেকানবারু ও পালেমবাং।

ধোঁয়াশার কারণে আকাশে দৃশ্যমানতা কমে যাওয়ায় বিমান চলাচলের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন, বাতিল এবং বিকল্প বিমানবন্দরে অবতরণের মতো সিদ্ধান্ত নিতে হচ্ছে এয়ারলাইনসগুলোকে।

সাম্প্রতিক এই পরিস্থিতি ইন্দোনেশিয়ায় কয়েক বছরের মধ্যে দেখা দেওয়া অন্যতম গুরুতর ধোঁয়াশা পরিস্থিতির ব্যাপকতা তুলে ধরেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘কোথাও কেউ নেই’

‘কোথাও কেউ নেই’

কানাডায় সেনাঘাঁটিতে আগুনে নিহত ৪, যেভাবে সূত্রপাত

কানাডায় সেনাঘাঁটিতে আগুনে নিহত ৪, যেভাবে সূত্রপাত

‘শুক্রবার রাতেও কথা হয়, ওদের সঙ্গে আর কথা হবে না’

কক্সবাজারে অগ্নিকাণ্ড ‘শুক্রবার রাতেও কথা হয়, ওদের সঙ্গে আর কথা হবে না’

নন্দীপাড়ার বাড়িতে কান্নার রোল

কক্সবাজারে রিসোর্টে আগুন নন্দীপাড়ার বাড়িতে কান্নার রোল

বাড়ি থেকে টাকা এনে আহত দুজনকে চিকিৎসা করান অটোচালক

টুপটুপ রিসোর্টে আগুন বাড়ি থেকে টাকা এনে আহত দুজনকে চিকিৎসা করান অটোচালক

কক্সবাজারে অগ্নিকাণ্ড: রিসোর্ট মালিককে প্রধান আসামি করে মামলা

কক্সবাজারে অগ্নিকাণ্ড: রিসোর্ট মালিককে প্রধান আসামি করে মামলা

আরও পড়ুন

সিএনএনের বিশ্লেষণ ফ্রান্সে ছড়িয়ে পড়া দাঙ্গা কি রাজনৈতিক সংকটের লক্ষণ?

ফ্রান্সে ছড়িয়ে পড়া দাঙ্গা কি রাজনৈতিক সংকটের লক্ষণ?

৭২ দেশে কারাবন্দি ২১ হাজারের বেশি পাকিস্তানি

৭২ দেশে কারাবন্দি ২১ হাজারের বেশি পাকিস্তানি

অদ্ভুত সংকটে ইন্দোনেশিয়া, বাতিল প্রায় ১,৪২০ ফ্লাইট

অদ্ভুত সংকটে ইন্দোনেশিয়া, বাতিল প্রায় ১,৪২০ ফ্লাইট

নির্বাচনি দৌড় থেকে সরে দাঁড়ালেন ইসরাইলের সাবেক সেনাপ্রধান

নির্বাচনি দৌড় থেকে সরে দাঁড়ালেন ইসরাইলের সাবেক সেনাপ্রধান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম