Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

৪৮ ঘণ্টার ধর্মঘট, মণিপুরে থমকে গেছে জনজীবন

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পিএম

৪৮ ঘণ্টার ধর্মঘট, মণিপুরে থমকে গেছে জনজীবন

ছবি: সংগৃহীত

Advertisement

তিন নারীকে নৃশংস হত্যার ঘটনায় উত্তাল ভারতের মণিপুর রাজ্য। জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারানো এই তিন বেসামরিক নাগরিকের হত্যার বিচার ও নিরাপত্তার দাবিতে রাজ্যজুড়ে ৪৮ ঘণ্টার সাধারণ ধর্মঘট চলছে, যার ফলে জনজীবন সম্পূর্ণ থমকে গেছে।

গত রোববার (১৮ অক্টোবর) ইম্ফল পূর্ব জেলার উয়ুমপক ও নংশুম এলাকার পাহাড়ি পাদদেশে জ্বালানি কাঠ সংগ্রহ করার সময় এই হামলার ঘটনা ঘটে। হামলায় নিহত তিনজনের মধ্যে দু'জনের পরিচয় পাওয়া গেছে—নংশুমের লৈরেনপাকপাম ইনাওবি মেইতেই (৪০) ও অরিবাম নোনি মেইতেই (৩৫) এবং উয়ুমপক মামাং লৈকাইয়ের ক্ষিথ্রিময়ুম সুশীল সিং (৩০)। এছাড়া এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িত সশস্ত্র গোষ্ঠীর শাস্তির দাবিতে ‘নেটিভ পিপল কমিটি মণিপুর’ (এনপিসি) এই ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘটের সমর্থনে সকাল থেকেই কানসিপুর, খুরাই ও পাটসোইসহ বিভিন্ন এলাকায় পিকেটিং করেন সমর্থকরা। এর আগে শোকার্ত গ্রামবাসী ও পরিবারের সদস্যরা ন্যায়বিচারের দাবিতে দুই নারীর মরদেহ সরাসরি মুখ্যমন্ত্রী ইউমনম খেমচাঁদ সিংয়ের বাসভবনের সামনে নিয়ে এসে আবেগঘন বিক্ষোভ করেন। যদিও এই ঘটনায় পুলিশ কয়েকজনকে আটক করেছিল, পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

পরিস্থিতি সামাল দিতে এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে একটি বিরোধী প্রতিনিধি দল ইতোমধ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছে। তবে সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে এই ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছে জরুরি সেবা, স্বাস্থ্যসেবা ও ধর্মীয় কার্যক্রম।

সূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ককরোচ আন্দোলন দমনে কি আইনি কৌশল?

ককরোচ আন্দোলন দমনে কি আইনি কৌশল?

কথা রাখলেন ছেলে, মা-বাবাকে চড়ালেন বিমানে

কথা রাখলেন ছেলে, মা-বাবাকে চড়ালেন বিমানে

উত্তপ্ত মণিপুর, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে লাশ রেখে বিক্ষোভ

উত্তপ্ত মণিপুর, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে লাশ রেখে বিক্ষোভ

টাইগার শ্রফকে ঘিরে বিষ্ণোই গ্যাংয়ের হামলার ছক ফাঁস!

টাইগার শ্রফকে ঘিরে বিষ্ণোই গ্যাংয়ের হামলার ছক ফাঁস!

কে এই লরেন্স বিষ্ণোই,  নিশানায় কেন বলিউড তারকারা?

কে এই লরেন্স বিষ্ণোই, নিশানায় কেন বলিউড তারকারা?

‘গুলির জবাব হবে গুলিতে’

‘গুলির জবাব হবে গুলিতে’

আরও পড়ুন

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কি ক্ষমতা হারাচ্ছেন?

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কি ক্ষমতা হারাচ্ছেন?

মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে প্রকাশ্যে কিম জং উন

মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে প্রকাশ্যে কিম জং উন

৪৮ ঘণ্টার ধর্মঘট, মণিপুরে থমকে গেছে জনজীবন

৪৮ ঘণ্টার ধর্মঘট, মণিপুরে থমকে গেছে জনজীবন

বিতর্কিত জলসীমায় মার্কিন রণতরী, কড়া নজরদারিতে চীনা নৌবাহিনী

বিতর্কিত জলসীমায় মার্কিন রণতরী, কড়া নজরদারিতে চীনা নৌবাহিনী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম