Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

রাজপরিবারের সঙ্গে দূরত্ব ঘোচাতে চান হ্যারি

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১২:৩৭ এএম

রাজপরিবারের সঙ্গে দূরত্ব ঘোচাতে চান হ্যারি

ফাইল ছবি

Advertisement

ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে আবারও মিলেমিশে থাকতে চান প্রিন্স হ্যারি। বিশ্বজুড়ে নানা সংকটের মধ্যে পারিবারিক বিরোধ মিটিয়ে পুনর্মিলনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তিনি। অতীতের বিরোধের ক্ষত থেকে গেলেও তা পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত জিকিউ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রিন্স হ্যারি। গত সেপ্টেম্বরে নিউইয়র্কে সাক্ষাৎকারটি ধারণ করা হয়েছিল।

হ্যারি বলেন, কিছু মানুষ চায় না বিষয়টি মিটে যাক। কিন্তু আমি চাই, সবকিছু ঠিক হয়ে যাক। বিশ্বে যা কিছু ঘটছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পুনর্মিলন।

অতীতের বিরোধের প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে বলে স্বীকার করেন হ্যারি। তবে সেসব ঘটনা নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি ও মানসিকতা পরিবর্তনের ওপর গুরুত্ব দেন তিনি।

হ্যারির ভাষায়, ক্ষতচিহ্ন চিরকাল থেকে যায়। কিন্তু ঘটে যাওয়া ঘটনাগুলোকে আপনি কীভাবে দেখছেন, সেগুলো সম্পর্কে আপনার মানসিকতা কেমন এবং কীভাবে অতীতকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাচ্ছেন, তা গুরুত্বপূর্ণ। আমি সবাইকে সেটিই করার আহ্বান জানাব।

তিনি বলেন, পারিবারিক সমস্যাগুলো যখন প্রতিদিনের জীবনকে প্রভাবিত করতে থাকে, তখন সেগুলো কাটিয়ে ওঠা কঠিন হয়ে পড়ে। বিশ্বে এমনিতেই অনেক অস্থিরতা ও নাটকীয়তা রয়েছে। এর মধ্যে পারিবারিক বিরোধ ধরে রাখার কোনো প্রয়োজন নেই বলেও মনে করেন তিনি।

২০১৬ সালে পরিচয়ের পর ২০১৮ সালে মার্কিন অভিনেত্রী মেগান মার্কলকে বিয়ে করেন হ্যারি। ২০২০ সালে রাজপরিবারের জ্যেষ্ঠ কর্মরত সদস্যের দায়িত্ব ছেড়ে স্ত্রীকে নিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নতুন জীবন শুরু করেন তারা।

গত আগস্টে ছয় বছর পর সন্তান প্রিন্স আর্চি ও প্রিন্সেস লিলিবেটকে নিয়ে যুক্তরাজ্যে ফিরেছিলেন হ্যারি ও মেগান। আর্চির বয়স এখন সাত বছর এবং লিলিবেটের পাঁচ বছর।

রাজপরিবারের সঙ্গে তাদের সম্পর্কের অবনতির পেছনে নানা ঘটনা রয়েছে। ২০২১ সালে মেগান অভিযোগ করেছিলেন, রাজপরিবারের সদস্যরা তাদের ছেলে আর্চির গায়ের রং কতটা গাঢ় হতে পারে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এ ঘটনা বাকিংহাম প্যালেসের সঙ্গে তাদের সম্পর্কে অপূরণীয় ক্ষতি করে বলে মনে করা হয়।

দীর্ঘদিনের এই টানাপোড়েনের মধ্যেও এবার পরিবারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ইচ্ছা প্রকাশ করলেন তিনি।

সূত্র: আনাদোলু এজেন্সি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সৌদিকে রক্ষায় যুদ্ধবিমান মোতায়েন করছে যুক্তরাজ্য

সৌদিকে রক্ষায় যুদ্ধবিমান মোতায়েন করছে যুক্তরাজ্য

বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি ও সহিংসতা হ্রাস পেয়েছে

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিবেদন বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি ও সহিংসতা হ্রাস পেয়েছে

ভারতের সিইসির পদত্যাগের দাবিতে লন্ডনে বিক্ষোভ, ছিলেন ধ্রুব রাঠি

ভারতের সিইসির পদত্যাগের দাবিতে লন্ডনে বিক্ষোভ, ছিলেন ধ্রুব রাঠি

একসঙ্গে পাঁচ সরকারি চাকরি করে বিপাকে ব্রিটিশ নাগরিক

একসঙ্গে পাঁচ সরকারি চাকরি করে বিপাকে ব্রিটিশ নাগরিক

জনপ্রিয় অভিনেতা রাসেল ব্র্যান্ড একজন নির্মম যৌন শিকারী

ইউকে প্রসিকিউটর জনপ্রিয় অভিনেতা রাসেল ব্র্যান্ড একজন নির্মম যৌন শিকারী

‘ওর শরীর সাপের মতো’, আদালতে ব্রিটিশ অভিনেতা রাসেলের বিরুদ্ধে নারীর অভিযোগ

‘ওর শরীর সাপের মতো’, আদালতে ব্রিটিশ অভিনেতা রাসেলের বিরুদ্ধে নারীর অভিযোগ

আরও পড়ুন

রাজপরিবারের সঙ্গে দূরত্ব ঘোচাতে চান হ্যারি

রাজপরিবারের সঙ্গে দূরত্ব ঘোচাতে চান হ্যারি

রয়টার্সের প্রতিবেদন চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে?

চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে?

ফ্রান্সের পথ ধরে এবার বড় ধরনের শঙ্কায় যুক্তরাষ্ট্র, নেপথ্যে দুই কারণ

ফ্রান্সের পথ ধরে এবার বড় ধরনের শঙ্কায় যুক্তরাষ্ট্র, নেপথ্যে দুই কারণ

দেশের শত্রুদের পরাজিত করতে হবে: মোদি

দেশের শত্রুদের পরাজিত করতে হবে: মোদি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম