Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ট্রাম্পের অনুরোধে ৪ বছর পর মার্কিন বন্দিকে মুক্তি দিলেন পুতিন

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পিএম

ট্রাম্পের অনুরোধে ৪ বছর পর মার্কিন বন্দিকে মুক্তি দিলেন পুতিন

মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড।

Advertisement

রাশিয়ায় চার বছরেরও বেশি সময় ধরে বন্দি থাকার পর মুক্তি পেয়েছেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড। ইউক্রেন যুদ্ধে ভাড়াটে যোদ্ধা হিসেবে অংশ নেওয়ার অভিযোগে তাকে আটক রাখা হয়েছিল। সেন্ট পিটার্সবার্গে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সফরের পর তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

মার্কিন সংবাদমাধ্যম রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে জানিয়েছে, মিশিগানের অবসরপ্রাপ্ত শিক্ষক হাবার্ডকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ‘অন্যায়ভাবে আটক’ ব্যক্তি হিসেবে চিহ্নিত করেছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার জানান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে তিনি হাবার্ডের বিষয়টি উত্থাপন করেছিলেন।

হাবার্ডের মুক্তির পর পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। মার্কিন কর্মকর্তাদের মতে, এই মুক্তির মধ্য দিয়ে মার্কিন নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে প্রেসিডেন্ট ট্রাম্পের ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন ঘটেছে।

ইংরেজি শিক্ষক হিসেবে কয়েক দশক বিদেশে কাটানোর পর ২০১৪ সালে পূর্ব ইউক্রেনের ইজিয়াম শহরে বসবাস শুরু করেন হাবার্ড। ২০২২ সালে ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর দিকে শহরটি দখল করে নেয় রাশিয়ার সেনাবাহিনী।   

রুশ কৌঁসুলিদের দাবি, মাসে প্রায় এক হাজার ডলারের বিনিময়ে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে ইজিয়ামে লড়াই করেছিলেন হাবার্ড। তবে তার বোন প্যাট্রিসিয়া হাবার্ড ফক্স এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন।

হাবার্ড মুক্তি পেলেও রাশিয়ার কারাগারে এখনো বন্দি রয়েছেন বেশ কয়েকজন মার্কিন নাগরিক। এর আগে গত আগস্টে গুরুতর অসুস্থ সাবেক মার্কিন মেরিন সেনা রবার্ট গিলম্যানকে মানবিক কারণে মুক্তি দেয় রাশিয়া।

তবে আর্মেনীয় বংশোদ্ভূত আন্দ্রে খাচাতুরিয়ান, টেক্সাসের ডেভিড বার্নস, আলেকজান্ডার আন্তোনভ, ওলগা জেজলার এবং মার্কিন নৌবাহিনীর সাবেক সদস্য চাক জিমারম্যানসহ আরও অনেকে এখনো রাশিয়ার কারাগারে সাজা ভোগ করছেন। তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে অন্যায় বলে মনে করে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র আশা প্রকাশ করেছেন, হাবার্ড ও গিলম্যানের মুক্তি রাশিয়ায় অন্যায়ভাবে আটক থাকা অন্য মার্কিন নাগরিকদেরও দ্রুত দেশে ফিরিয়ে আনার পথ সহজ করবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পৌনে দুই বছরে কেন ৩ লাখের বেশি ভিসা বাতিল করলেন ট্রাম্প?

পৌনে দুই বছরে কেন ৩ লাখের বেশি ভিসা বাতিল করলেন ট্রাম্প?

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

ইউক্রেনকে বিপুল সহায়তা দিয়েও কিছু পায়নি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইউক্রেনকে বিপুল সহায়তা দিয়েও কিছু পায়নি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইরানের সরকার পতনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

ট্রাম্পের সঙ্গে আলোচনার পর নেতানিয়াহু ইরানের সরকার পতনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

যুক্তরাষ্ট্র-ইসরাইল কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে?

আল জাজিরার বিশ্লেষণ যুক্তরাষ্ট্র-ইসরাইল কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে?

ট্রাম্প ইসরাইলের সর্বকালের সেরা বন্ধু: নেতানিয়াহু

ট্রাম্প ইসরাইলের সর্বকালের সেরা বন্ধু: নেতানিয়াহু

আরও পড়ুন

স্ত্রীর খোঁজে ১৫ বছর ধরে সাগরে ডুব দিচ্ছেন স্বামী

স্ত্রীর খোঁজে ১৫ বছর ধরে সাগরে ডুব দিচ্ছেন স্বামী

তুরস্ক-কাতার-ইন্দোনেশিয়ার সঙ্গে পাকিস্তানের ‘বদর’ চুক্তি

তুরস্ক-কাতার-ইন্দোনেশিয়ার সঙ্গে পাকিস্তানের ‘বদর’ চুক্তি

ট্রাম্পের অনুরোধে ৪ বছর পর মার্কিন বন্দিকে মুক্তি দিলেন পুতিন

ট্রাম্পের অনুরোধে ৪ বছর পর মার্কিন বন্দিকে মুক্তি দিলেন পুতিন

বিমানের কার্পেটের নিচে জীবন্ত সাপ, আতঙ্কে বাতিল ফ্লাইট

বিমানের কার্পেটের নিচে জীবন্ত সাপ, আতঙ্কে বাতিল ফ্লাইট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম