Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

তুরস্ক-পাকিস্তান-কাতার-ইন্দোনেশিয়ার মধ্যে ‘বদর চুক্তি’ স্বাক্ষর

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পিএম

তুরস্ক-পাকিস্তান-কাতার-ইন্দোনেশিয়ার মধ্যে ‘বদর চুক্তি’ স্বাক্ষর

Advertisement

প্রতিরক্ষা সক্ষমতা জোরদার এবং সামরিক খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে নতুন একটি চুক্তিতে সই করেছে তুরস্ক, পাকিস্তান, কাতার ও ইন্দোনেশিয়া। বুধবার (২১ অক্টোবর) ‘বদর সমঝোতা স্মারক’ নামে পরিচিত এই চুক্তির কথা জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কাতারের রাজধানী দোহায় চার দেশের প্রতিনিধিরা এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এর মূল উদ্দেশ্য হলো দেশগুলোর মধ্যে প্রতিরক্ষাবিষয়ক সহযোগিতা আরও গভীর করা এবং সামরিক সক্ষমতার উন্নয়ন ঘটানো।

সামরিক উৎপাদন ও প্রযুক্তিগত উন্নয়নে গুরুত্ব

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই চুক্তির অর্থনৈতিক গুরুত্বও রয়েছে। এর আওতায় সামরিক সরঞ্জাম উৎপাদন বাড়ানো, প্রতিরক্ষা সক্ষমতা উন্নত করা এবং প্রযুক্তিনির্ভর সামরিক প্রশিক্ষণ, গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করা হবে।

মন্ত্রণালয় আরও জানায়, চারটি দেশ নিজ নিজ সামরিক সক্ষমতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একে অপরকে সহযোগিতা করবে। এর মাধ্যমে প্রতিরক্ষা খাতে সম্মিলিত উন্নয়ন ও পারস্পরিক সহায়তার সুযোগ বাড়বে।

মুসলিম দেশগুলোর সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতা

মুসলিম দেশগুলোর মধ্যে তুরস্ক একমাত্র ন্যাটো সদস্য। জোটটির অন্যতম বৃহৎ সামরিক বাহিনীও রয়েছে দেশটির। দীর্ঘদিন ধরেই উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বজায় রেখে চলেছে আঙ্কারা। কাতারেও তুরস্কের সামরিক ঘাঁটি রয়েছে।

এর আগে ‘মক্কা চুক্তি’ করেছিল তুরস্ক

এর আগে গত আগস্টে সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে একটি সামরিক চুক্তিতে যুক্ত হয়েছিল তুরস্ক, যা ‘মক্কা চুক্তি’ নামে পরিচিত। ওই চুক্তির আওতায় কোনো একটি দেশ সশস্ত্র হামলার শিকার হলে অন্য দেশগুলো নিজেদের সামর্থ্য অনুযায়ী আক্রান্ত দেশকে সহায়তা করতে এগিয়ে আসবে বলে উল্লেখ করা হয়েছে।

নতুন ‘বদর চুক্তির’ মাধ্যমে চার দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও বিস্তৃত হবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: রয়টার্স

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তুরস্ক-কাতার-ইন্দোনেশিয়ার সঙ্গে পাকিস্তানের ‘বদর’ চুক্তি

তুরস্ক-কাতার-ইন্দোনেশিয়ার সঙ্গে পাকিস্তানের ‘বদর’ চুক্তি

মক্কা চুক্তির মূল দলিল প্রকাশ্যে, কী আছে এতে?

মক্কা চুক্তির মূল দলিল প্রকাশ্যে, কী আছে এতে?

বিভিন্ন দেশে ইন্টারনেট ব্যাহত হওয়ার শঙ্কা, সতর্ক করল কাতার

বিভিন্ন দেশে ইন্টারনেট ব্যাহত হওয়ার শঙ্কা, সতর্ক করল কাতার

রাজধানীতে চিরকুটসহ পাকিস্তানি যুবকের লাশ উদ্ধার

রাজধানীতে চিরকুটসহ পাকিস্তানি যুবকের লাশ উদ্ধার

এবার ‘জেন-জি’ বিক্ষোভে উত্তাল এশিয়ার আরেক দেশ

এবার ‘জেন-জি’ বিক্ষোভে উত্তাল এশিয়ার আরেক দেশ

৭২ দেশে কারাবন্দি ২১ হাজারের বেশি পাকিস্তানি

৭২ দেশে কারাবন্দি ২১ হাজারের বেশি পাকিস্তানি

আরও পড়ুন

ক্যানসারের ১৩৭ ওষুধের দাম কমাচ্ছে ভারত

ক্যানসারের ১৩৭ ওষুধের দাম কমাচ্ছে ভারত

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ঘরেই অস্বস্তি, বাবাকে সতর্ক করেছিলেন বড় ছেলে

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ঘরেই অস্বস্তি, বাবাকে সতর্ক করেছিলেন বড় ছেলে

ইরানে নতুন হামলার পরিকল্পনা, গোপন বৈঠক মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

ইরানে নতুন হামলার পরিকল্পনা, গোপন বৈঠক মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

তুরস্ক-পাকিস্তান-কাতার-ইন্দোনেশিয়ার মধ্যে ‘বদর চুক্তি’ স্বাক্ষর

তুরস্ক-পাকিস্তান-কাতার-ইন্দোনেশিয়ার মধ্যে ‘বদর চুক্তি’ স্বাক্ষর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম