সৌদিতে আরামকো তেলক্ষেত্রে ড্রোন হামলা, নিহত ২
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০১:৫৭ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের শায়বাহ তেলক্ষেত্রে সৌদি আরামকোর একটি স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকালে ঘটা এই হামলায় দুইজন প্রবাসী কর্মী প্রাণ হারিয়েছেন এবং আরও দুইজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তেলক্ষেত্রের একটি প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র লক্ষ্য করে ধেয়ে আসা ড্রোনটি সৌদি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আকাশে থাকা অবস্থাতেই ধ্বংস করে দেয়। তবে হামলার চেষ্টা চলাকালীন তেলক্ষেত্রের সীমানার বাইরে থাকা এক ঠিকাদারি প্রতিষ্ঠানের গাড়িতে আগুন ধরে যায়। এই ঘটনায় সৌদি আরামকোর মূল পরিচালন কার্যক্রমে কোনো ধরনের ব্যাঘাত ঘটেনি।
হামলায় যে দুই প্রবাসী কর্মী নিহত হয়েছেন, তাদের একজন ফিলিপাইন ও অপরজন নেপালের নাগরিক। এ ছাড়া আহত অপর দুজনের মধ্যে একজন পাকিস্তানি এবং একজন ভারতীয় নাগরিক রয়েছেন।
মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ঘটনার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয় এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই সাথে দেশটির জ্বালানি মন্ত্রণালয় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে।
সূত্র: সৌদি গ্যাজেট

-6ad91326d43c4.jpg)