Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পুনঃপ্রবেশ ঠেকাতে কালো তালিকাভুক্ত

বাংলাদেশিসহ ১৫৭ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

Advertisement

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৯:১৯ এএম

বাংলাদেশিসহ ১৫৭ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

ছবি: সংগৃহীত

Advertisement

অবৈধ অভিবাসনবিরোধী অভিযান ও বহিষ্কার কার্যক্রমের ধারাবাহিকতায় ১৫৭ অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া সরকার। পুনঃপ্রবেশ ঠেকাতে ১৫৭ অভিবাসীকে করা হয়েছে কালো তালিকাভুক্ত।

বুধবার (২১ অক্টোবর) কেদাহ রাজ্যের বেলান্তিক অভিবাসন আটককেন্দ্রে থাকা এসব অভিবাসীকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইএ) টার্মিনাল-১ দিয়ে নিজ দেশে পাঠানো হয়। ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন। তবে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি।  

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ (জেআইএম) কেদাহ রাজ্য শাখার তথ্যানুযায়ী, ফেরত পাঠানো ১৫৭ জনের মধ্যে ১২৮ পুরুষ, ২৬ নারী এবং তিন শিশু রয়েছে। তাদের মধ্যে চীন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, দক্ষিণ সুদান, অস্ট্রেলিয়া, নাইজেরিয়া, ভিয়েতনাম ও মিয়ানমারের নাগরিক রয়েছেন।

এসব অভিবাসীকে কেদাহ রাজ্যের সিক এলাকার বেলান্তিক অভিবাসন আটককেন্দ্রে আটক রাখা হয়েছিল। মালয়েশিয়ার অভিবাসন আইনে তাদের সাজা ভোগ সম্পন্ন হওয়ার পর নিজ নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।

ফেরত পাঠানোর পুরো কার্যক্রম পরিচালনা করেন কেদাহ অভিবাসন বিভাগের ২১ কর্মকর্তা। তাদের নেতৃত্ব দেন বেলান্তিক অভিবাসন আটককেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

অভিবাসন বিভাগ জানিয়েছে, প্রত্যাবাসনের বিমানভাড়া বহন করেছেন সংশ্লিষ্ট আটক ব্যক্তিরা, তাদের পরিবারের সদস্যরা এবং নিজ নিজ দেশের দূতাবাস। অর্থাৎ, এ ক্ষেত্রে বিমানভাড়ার ব্যয় মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বহন করা হয়নি।

এদিকে, ফেরত পাঠানো ব্যক্তিদের মালয়েশিয়ায় পুনঃপ্রবেশ ঠেকাতে দেশটির অভিবাসন বিভাগের ব্যবস্থায় তাদের কালো তালিকাভুক্ত করা হয়েছে। প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

কেদাহ অভিবাসন বিভাগ জানিয়েছে, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান, নজরদারি, আটক, আইনি ব্যবস্থা গ্রহণ এবং নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম অব্যাহত থাকবে। মালয়েশিয়ার নিরাপত্তা, জনশৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষায় এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মালয়েশিয়ায় সরকারি কর্মীদের ইসরাইলি অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা

মালয়েশিয়ায় সরকারি কর্মীদের ইসরাইলি অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা

সীমান্তপারের অপরাধ দমনে আসিয়ানভুক্ত দেশগুলোর সহযোগিতা বাড়াতে চায় মালয়েশিয়া

সীমান্তপারের অপরাধ দমনে আসিয়ানভুক্ত দেশগুলোর সহযোগিতা বাড়াতে চায় মালয়েশিয়া

মালয়েশিয়ায় ১০ মাসে আটক ৬৫ হাজার বিদেশি

মালয়েশিয়ায় ১০ মাসে আটক ৬৫ হাজার বিদেশি

বৈধ বিদেশি কর্মীর সংখ্যা জানাল মালয়েশিয়া

বৈধ বিদেশি কর্মীর সংখ্যা জানাল মালয়েশিয়া

মালয়েশিয়ায় ২০ মাসে আটক ১ লাখ ৫৯ হাজার অবৈধ অভিবাসী

মালয়েশিয়ায় ২০ মাসে আটক ১ লাখ ৫৯ হাজার অবৈধ অভিবাসী

মালয়েশিয়ায় বিনা খরচে যেভাবে হবে কর্মী নিয়োগ

মালয়েশিয়ায় বিনা খরচে যেভাবে হবে কর্মী নিয়োগ

আরও পড়ুন

সৌদির বিমানবন্দরে হামলায় একজন নিহত, আহত ৮

সৌদির বিমানবন্দরে হামলায় একজন নিহত, আহত ৮

জন্মদিনে মায়ের উপহার দেওয়া বন্দুক দিয়ে ৪ জনকে হত্যা করল কিশোর

জন্মদিনে মায়ের উপহার দেওয়া বন্দুক দিয়ে ৪ জনকে হত্যা করল কিশোর

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

সৌদি আরব থেকে কূটনীতিকদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

সৌদি আরব থেকে কূটনীতিকদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম