Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ৪০ হাজার মেট্রিক টন ডিজেল

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পিএম

রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ৪০ হাজার মেট্রিক টন ডিজেল

ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে জ্বালানির দাম কমাতে বড় পদক্ষেপ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সঙ্গে হওয়া এক সমঝোতার অংশ হিসেবে এবার যুক্তরাষ্ট্রমুখী হয়েছে রুশ ডিজেলের প্রথম চালান।

২০২২ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন রুশ তেল ও পেট্রোলিয়াম আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন। সেই নিষেধাজ্ঞার পর এই প্রথম রাশিয়ার কোনো পেট্রোলিয়াম পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে যাচ্ছে।

জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, মাল্টার পতাকাবাহী ‘আজিওই ফানেন্দেস’ নামের একটি ট্যাংকার গত ২২ অক্টোবর রাশিয়ার প্রিমোরস্ক বন্দর থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে রওনা দেয়। আগামী ৭ নভেম্বর জাহাজটির যুক্তরাষ্ট্রে পৌঁছানোর কথা রয়েছে। তবে এর ক্রেতা বা বিক্রেতা কে, তা এখনো জানা যায়নি।

চুক্তিটি সফল করতে ট্রাম্প নতুন মার্কিন নিষেধাজ্ঞার কিছু নিয়ম শিথিল করেছেন। এছাড়া ইউরোপীয় দেশগুলো নিজেদের জরুরি রিজার্ভ থেকে জ্বালানি না ছাড়লে তাদের ওপরও নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি।

ট্রাম্প এর আগে জানিয়েছিলেন, চুক্তি অনুযায়ী রাশিয়া প্রথমে ৩ লাখ মেট্রিক টন ডিজেল পাঠাবে। এরপর নভেম্বরে ৫ লাখ টন এবং পরবর্তীতে আরও ১০ লাখ টন ডিজেল সরবরাহ করা হবে। ক্রেমলিনও প্রথম জাহাজটি রওনা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার পর এতদিন রাশিয়া মূলত তুরস্ক, ব্রাজিল ও আফ্রিকার দেশগুলোতে ডিজেল বিক্রি করত। তবে মার্কিন এই চুক্তির ফলে রাশিয়া তাদের ডিজেল রপ্তানির ওপর দেওয়া নিজেদের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। দুই দেশের সংশ্লিষ্ট কোম্পানিগুলো চুক্তি চূড়ান্ত করার পর যুক্তরাষ্ট্রমুখী চালান আরও বাড়বে বলে জানিয়েছেন রুশ কর্মকর্তারা।

সূর্ত্র: রয়টার্স

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সৌদি যুবরাজ-আমিরাত-নেতানিয়াহুর ২০০ কোটি ডলারের গোপন লেনদেন

ডিজিটাল গোয়েন্দাগিরিতে পর্দাফাঁস সৌদি যুবরাজ-আমিরাত-নেতানিয়াহুর ২০০ কোটি ডলারের গোপন লেনদেন

সাংবাদিকদের যে পরামর্শ দিলেন সিএনএনের আমানপুর

সাংবাদিকদের যে পরামর্শ দিলেন সিএনএনের আমানপুর

ইলহান ওমরের পদত্যাগ চান ট্রাম্প

ইলহান ওমরের পদত্যাগ চান ট্রাম্প

ট্রাম্পের নিষেধাজ্ঞায় পড়া আইসিসি পেল ইইউর শীর্ষ মানবাধিকার পুরস্কার

ট্রাম্পের নিষেধাজ্ঞায় পড়া আইসিসি পেল ইইউর শীর্ষ মানবাধিকার পুরস্কার

‘ট্রাম্প মহাসাগর’ চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট, ‘না’ করল গুগল

‘ট্রাম্প মহাসাগর’ চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট, ‘না’ করল গুগল

এফবিআইয়ের অভিযানের পর বাড়ি ছাড়ছেন ইলহান ওমর

এফবিআইয়ের অভিযানের পর বাড়ি ছাড়ছেন ইলহান ওমর

আরও পড়ুন

‘চাম্পি’র তাণ্ডবে অচল তাইওয়ান

‘চাম্পি’র তাণ্ডবে অচল তাইওয়ান

ইতালিতে পর পর ১২টি ভূমিকম্প, জরুরি সতর্কতা জারি

ইতালিতে পর পর ১২টি ভূমিকম্প, জরুরি সতর্কতা জারি

রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ৪০ হাজার মেট্রিক টন ডিজেল

রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ৪০ হাজার মেট্রিক টন ডিজেল

বিশ্বের ৭০ শতাংশ ওয়েবসাইট ঝুঁকিতে, পিএইচপির মারাত্মক কোডিং ত্রুটির নেপথ্যে কী?

বিশ্বের ৭০ শতাংশ ওয়েবসাইট ঝুঁকিতে, পিএইচপির মারাত্মক কোডিং ত্রুটির নেপথ্যে কী?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম