Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পারমাণবিক স্থাপনায় হামলা ইস্যুতে ইরানের পাশে পাকিস্তানসহ ১২ দেশ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১০:৫১ এএম

পারমাণবিক স্থাপনায় হামলা ইস্যুতে ইরানের পাশে পাকিস্তানসহ ১২ দেশ

গত ২৩ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম কমিটির বৈঠকে বিবৃতিটি উপস্থাপন করা হয়। সংগৃহীত ছবি

Advertisement

শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত পারমাণবিক স্থাপনায় হামলা বা হামলার হুমকি নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে ইরানসহ ১২টি দেশ। জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

গত ২৩ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম কমিটির বৈঠকে বিবৃতিটি উপস্থাপন করা হয়। এতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সুরক্ষাব্যবস্থার আওতায় থাকা পারমাণবিক স্থাপনাগুলোতে যেকোনো ধরনের হামলার বিরুদ্ধে দ্ব্যর্থহীন অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বৈষম্য ছাড়াই শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি নিয়ে গবেষণা, উৎপাদন ও ব্যবহারের অধিকার সব রাষ্ট্রের রয়েছে। পারমাণবিক স্থাপনায় হামলা জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং আইএইএর সংবিধানের নীতির পরিপন্থী। এটি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গেও সাংঘর্ষিক।

১২টি দেশ সতর্ক করে বলেছে, পারমাণবিক স্থাপনায় হামলার ফলে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়তে পারে। এতে সংশ্লিষ্ট দেশের সীমানা ছাড়িয়ে বেসামরিক মানুষের জীবন ও পরিবেশের ওপর গুরুতর এবং দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এ ধরনের হামলা পারমাণবিক নিরাপত্তা ও আন্তর্জাতিক সহযোগিতাকেও হুমকির মুখে ফেলতে পারে।

বিবৃতিতে ১৯৮১ সালের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৪৮৭ নম্বর প্রস্তাবের কথাও উল্লেখ করা হয়। ওই প্রস্তাবে পারমাণবিক স্থাপনায় সামরিক হামলার নিন্দা জানানো হয়েছিল।

বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো বেলারুশ, বুরকিনা ফাসো, চীন, কিউবা, ইরিত্রিয়া, ইরান, নিকারাগুয়া, নাইজার, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান ও জিম্বাবুয়ে।

বিবৃতির শেষাংশে বলা হয়, কোনো পরিস্থিতিতেই শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত পারমাণবিক স্থাপনাকে হামলা বা হামলার হুমকির লক্ষ্যবস্তু করা উচিত নয়। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে দেশগুলো।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এবার যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিল ইরান

এবার যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিল ইরান

লক্ষ্যবস্তু নির্ধারণ করেছে ইরান, সাজিয়েছে বিস্তারিত পরিকল্পনা

লক্ষ্যবস্তু নির্ধারণ করেছে ইরান, সাজিয়েছে বিস্তারিত পরিকল্পনা

জ্বালানি ও এআই স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের

জ্বালানি ও এআই স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের

ট্রাম্পের ক্ষমতার সমীকরণ বদলে দিতে পারে যে ১০ আসন

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন ট্রাম্পের ক্ষমতার সমীকরণ বদলে দিতে পারে যে ১০ আসন

হঠাৎ ইরান সীমান্তে ইসরাইলের ডজনখানেক যুদ্ধবিমান, নেপথ্যে কী?

হঠাৎ ইরান সীমান্তে ইসরাইলের ডজনখানেক যুদ্ধবিমান, নেপথ্যে কী?

ইরানে হামলার দিনক্ষণ ঠিক করল যুক্তরাষ্ট্র-ইসরাইল

ইরানে হামলার দিনক্ষণ ঠিক করল যুক্তরাষ্ট্র-ইসরাইল

আরও পড়ুন

৫০০ কোটি রুপির ‘ভাগ বাটোয়ারা’ নিয়ে বিজেপি-শিবসেনার দ্বন্দ্ব

৫০০ কোটি রুপির ‘ভাগ বাটোয়ারা’ নিয়ে বিজেপি-শিবসেনার দ্বন্দ্ব

‘ইসরাইলকে ১ ঘণ্টায় ধ্বংস করতে পারে ইরান’

‘ইসরাইলকে ১ ঘণ্টায় ধ্বংস করতে পারে ইরান’

দুবাইয়ে ১৬ কেজি ওজনের স্বর্ণের কানের দুল, দুই বিশ্বরেকর্ড

দুবাইয়ে ১৬ কেজি ওজনের স্বর্ণের কানের দুল, দুই বিশ্বরেকর্ড

স্টারলিংক নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে মাস্কের গুরুতর অভিযোগ

স্টারলিংক নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে মাস্কের গুরুতর অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম