Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সম্মতির ভিত্তিতে শারীরিক সম্পর্ক ধর্ষণ নয়: ভারত সুপ্রিমকোর্ট

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০১৯, ১০:৫০ এএম

সম্মতির ভিত্তিতে শারীরিক সম্পর্ক ধর্ষণ নয়: ভারত সুপ্রিমকোর্ট

ভারতের সুপ্রিমকোর্ট। ছবি: সংগৃহীত

Advertisement

কোনো কারণে পুরুষ বিবাহে অক্ষম হলে সম্মতির ভিত্তিতে শারীরিক সম্পর্ক ধর্ষণ নয়। বুধবার রায় দিয়েছেন ভারতের সুপ্রিমকোর্ট।    

ভারতের সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, মহারাষ্ট্রের এক চিকিৎসকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের শুনানি শেষে বিচারপতি একে সিকরি ও এস আবদুল নাজিরের বেঞ্চের পর্যবেক্ষণ, ধর্ষণ ও সম্মতির ভিত্তিতে শারীরিক সম্পর্কের মধ্যে পার্থক্য রয়েছে। 

অভিযোগের বিবরণ অনুযায়ী, ওই মহিলা বিবাহবিচ্ছেদের পর চিকিৎসকের প্রেমে পড়েছিলেন। তারা একসঙ্গে থাকতেও শুরু করেন। 

বেশ কয়েক দিন ধরেই একসঙ্গে থাকছিলেন তারা। কিন্তু ওই মহিলা যখন জানতে পারেন, তিনি অন্য কাউকে বিয়ে করেছেন, তখনই অভিযোগ করেন।

সুপ্রিমকোর্টের বেঞ্চের পর্যবেক্ষণ, এমন পরিস্থিতি থাকতে পারে, যে বিবাহ করতে অপরাগ অভিযুক্ত। কিন্তু সম্মতির ভিত্তিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারার (ধর্ষণ) অভিযোগগুলো কোনোভাবেই প্রযোজ্য হচ্ছে না। 

এর আগে ওই মামলা নিয়ে মুম্বাই হাইকোর্টে যান ওই মহিলা। কিন্তু সেখানে মামলায় হারার পর সুপ্রিমকোর্টের শরণাপন্ন হন তিনি।

Advertisement

ভারত সুপ্রিমকোর্ট ধর্ষণ

Advertisement

আরও পড়ুন

বারমুডায় এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ, চলছে অভিযান

বারমুডায় এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ, চলছে অভিযান

পাকিস্তানি নাগরিকের বিরুদ্ধে মামলা মার্কিন ডাক বিভাগে ১২৬ মিলিয়ন ডলারের প্রতারণা

মার্কিন ডাক বিভাগে ১২৬ মিলিয়ন ডলারের প্রতারণা

স্পেনে আবাসন সংকটের প্রতিবাদে হাজার হাজার মানুষের বিক্ষোভ

স্পেনে আবাসন সংকটের প্রতিবাদে হাজার হাজার মানুষের বিক্ষোভ

ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ

ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম