Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কঙ্গোর প্রেসিডেন্ট নির্বাচনে ফেলিক্স শিসেকেদিকে জয়ী ঘোষণা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০১৯, ০৩:৫৮ পিএম

কঙ্গোর প্রেসিডেন্ট নির্বাচনে ফেলিক্স শিসেকেদিকে জয়ী ঘোষণা

ছবি: এএফপি

Advertisement

কঙ্গোয় গত মাসের শেষ সপ্তাহে হওয়া প্রেসিডেন্ট নির্বাচনে অভাবনীয় জয় পেয়েছেন দেশটির বিরোধী দলের নেতা ফেলিক্স শিসেকেদি। নিকটতম প্রতিদ্বন্দ্বী মার্টিন ফায়ুলুকে সামান্য ব্যবধানে পরাজিত করেছেন তিনি।

বৃহস্পতিবার ভোট গণনা শেষে দেশটির নির্বাচন কমিশনের প্রধান কর্নেলি নাঙ্গা ইউনিয়ন ফর ডেমোক্রেসি অ্যান্ড সোশ্যাল প্রোগ্রেস পার্টির নেতা শিসেকেদিকে বিজয়ী ঘোষণা করেন।

এক কোটি ৮০ লাখ ভোটারের মধ্যে ৩৮ দশমিক ৫৭ শতাংশের সমর্থন পেয়েছেন ফেলিক্স শিসেকেদি। নিকটতম প্রতিদ্বন্দ্বী ফায়ুলু পেয়েছেন প্রায় ৬৪ লাখ ভোট।

বিদায়ী প্রেসিডেন্ট জোসেফ কাবিলা সমর্থিত ইমানুয়েল শ্যাডারি হয়েছেন তৃতীয়। তিনি পেয়েছেন মাত্র ৪৪ লাখ ভোটারের সমর্থন।

রয়টার্স জানিয়েছে, সাংবিধানিক আদালত নির্বাচন কমিশনের এ ফল মেনে নিলে কঙ্গোতে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের দৃশ্য দেখা যাবে।

সংবিধানের কারণে বর্তমান প্রেসিডেন্ট জোসেফ কাবিলা এবারের নির্বাচনে অংশ নিতে পারেননি। ভোটের ফলকে ঘিরে সম্ভাব্য সহিংসতা মোকাবেলায় কঙ্গোজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে।

Advertisement

কঙ্গো

Advertisement

আরও পড়ুন

গণতন্ত্র রক্ষায় রাজপথে ইন্ডিয়া জোট, একসঙ্গে মমতা-সোনিয়া

গণতন্ত্র রক্ষায় রাজপথে ইন্ডিয়া জোট, একসঙ্গে মমতা-সোনিয়া

ক্লাস না নিয়ে টেবিলে পা তুলে গেম খেলেন শিক্ষক

ক্লাস না নিয়ে টেবিলে পা তুলে গেম খেলেন শিক্ষক

টাইমস র‌্যাঙ্কিং সেরা ১ হাজারে ভারতের ৪০, পাকিস্তানের ২২ ও বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়

সেরা ১ হাজারে ভারতের ৪০, পাকিস্তানের ২২ ও বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়

যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব, জবাব দিল যুক্তরাষ্ট্র

যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব, জবাব দিল যুক্তরাষ্ট্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম