Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

দুই পা হারিয়েও থেমে থাকেননি ‘মাইনম্যান’

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০১৯, ১১:৪৮ এএম

দুই পা হারিয়েও থেমে থাকেননি ‘মাইনম্যান’

হোশিয়ার আলী। ছবি: সংগৃহীত

Advertisement

ইরাকের হালাবজা শহরের ৫৩ বছর বয়সী হোশিয়ার আলী৷ ইরাকের স্থল মাইন নিষ্ক্রিয়কারীদের একজন৷ সবাই তাকে চেনে মাইনম্যান হিসেবে। মাইন নিষ্ক্রিয় করতে গিয়েই হারিয়েছেন দুই পা৷ কিন্তু তার পরও থেমে থাকেননি তিনি। 

গত ৩৫ বছরে ১৬ হাজার স্থল মাইন নিষ্ক্রিয় করেছেন হোশিয়ার আলী৷ ১৯৮৯ সালে মাইন নিষ্ক্রিয় করতে গিয়ে উড়ে যায় তার এক পা৷ 

এর পর ১৯৯৪ সালে ইরাক-ইরান সীমান্তে মাইন নিষ্ক্রিয় করতে গিয়ে তিনি দ্বিতীয় পা-ও হারান৷ পরে তিনি কৃত্রিম পা লাগান এবং সঙ্গে সঙ্গে প্রতিজ্ঞা করেন, এ কাজ তিনি চালিয়েই যাবেন৷

কুর্দিস্তানের আনাচে-কানাচে স্থল মাইন পোঁতা থাকার কারণে ইরাকের এ প্রদেশকে ‘মাইনের আখড়া’ আখ্যা দেয়া হয়৷ এ কারণে এই প্রদেশেই রয়েছে মাইনবিষয়ক মন্ত্রণালয়৷ 

এই মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ ফাত্তাহ বলেন, হোশিয়ার আলী একজন বীর, নিরাপদ কুর্দিস্তানের জন্য লড়াই করছেন তিনি।   

শুধুই মাইন নিষ্ক্রিয়কারী নন, হোশিয়ার আলী ১৯৮০ সালে ইরাক-ইরান সীমান্তে কুর্দি সামরিক বাহিনী পেশমের্গার সঙ্গে লড়াইও করেছেন৷ সামরিক বাহিনীর সদস্য ছিলেন তিনি৷ 

মাইন নিয়ে কাজ করতে করতে আলী এতটাই জনপ্রিয়তা ও সম্মান পেয়েছেন যে, বলতে গেলে কুর্দিস্তানের সবাই-ই তাকে ‘মাইনম্যান’ বলে ডাকেন৷ 

ইতিমধ্যে মাইন জাদুঘর খুলেছেন হোশিয়ার আলী৷ স্কুলপর্যায়ে মাইনবিষয়ক সচেতনতার ক্যাম্পেইনও করেন তিনি৷ 

তবে তার এই লড়াইসহ সব কিছুই ভবিষ্যৎ প্রজন্মের জন্য৷ দুই মেয়ে ও দুই ছেলে আছে তার৷ তারা যেন নিরাপদ ও মাইন বিস্ফোরণ ছাড়া জীবন কাটাতে পারে, সেই প্রত্যাশাতেই কাজ করছেন হোশিয়ার আলী।

Advertisement

ইরাক মাইনম্যান হোশিয়ার আলী

Advertisement

আরও পড়ুন

রিয়াদে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি আরবের

রিয়াদে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি আরবের

ইরানের পরমাণু নীতিতে পরিবর্তনের বিরোধী চীন-রাশিয়া: আরাগচি

ইরানের পরমাণু নীতিতে পরিবর্তনের বিরোধী চীন-রাশিয়া: আরাগচি

দুই বছরের মধ্যে সর্বনিম্ন দামে বিটকয়েন

দুই বছরের মধ্যে সর্বনিম্ন দামে বিটকয়েন

বহুজাতিক কোম্পানির ওপর ১৫ শতাংশ ন্যূনতম কর চালু করছে সৌদি আরব

বহুজাতিক কোম্পানির ওপর ১৫ শতাংশ ন্যূনতম কর চালু করছে সৌদি আরব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম