Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সোমালিয়ায় মার্কিন হামলায় আল শাবাবের ৫২ সদস্য নিহত

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০১৯, ১২:৫৮ পিএম

সোমালিয়ায় মার্কিন হামলায় আল শাবাবের ৫২ সদস্য নিহত

Advertisement

সোমালিয়ার দক্ষিণাঞ্চলীয় জুবাপ্রদেশে মার্কিন সামরিক বাহিনীর বিমান হামলায় জঙ্গিগোষ্ঠী আল শাবাবের ৫২ সদস্য নিহত হয়েছেন।

আল শাবাবের হামলায় সোমালিয়ার অন্তত আট সেনাসদস্য নিহত হওয়ার ঘটনায় পাল্টা এ হামলা চালানো হয় বলে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। খবর আরব নিউজের।

মার্কিন সামরিক বাহিনীর আফ্রিকা কমান্ড শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি জানান, সোমালিয়ার জুবাপ্রদেশের মধ্যাঞ্চল জিলিবে এ হামলার ঘটনাটি ঘটে।

জুবার আঞ্চলিক প্রতিরক্ষামন্ত্রী আবদুর রশিদ হাসান গণমাধ্যমকে বলেন, এ হামলায় আল শাবাবের হতাহতের সংখ্যা ৭৩ ছড়িয়ে যেতে পারে।

তবে নিহতের সংখ্যা নিয়ে আল শাবাবের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। শনিবার সকালে সোমালিয়া সেনাবাহিনীর একটি ঘাঁটিতে আল শাবাব জঙ্গিগোষ্ঠী হামলা চালালে আট সেনাসদস্য নিহত হন।

কয়েক ঘণ্টা ধরে চলা বন্দুকযুদ্ধের পর শনিবার সকালে ভারী অস্ত্রসহ সেনাঘাঁটিতে হামলা করে আল শাবাব। অবশ্য আল শাবাবের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এ হামলায় সোমালিয়া সেনাবাহিনীর আট সদস্য নিহত হয়েছেন।

২০১৭ সালের পর সোমালিয়ায় সেনা মোতায়েন বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর অতিরিক্ত পাঁচ শতাধিক সদস্যকে দেশটিতে সামরিক অভিযানের জন্য প্রেরণ করা হয়।

Advertisement

সোমালিয়ায় মার্কিন হামলা

Advertisement

আরও পড়ুন

মিসরের ক্ষমতা আঁকড়ে না থাকার ঘোষণা সিসির, কবে বিদায় নেবেন?

মিসরের ক্ষমতা আঁকড়ে না থাকার ঘোষণা সিসির, কবে বিদায় নেবেন?

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে ট্রাম্পের নতুন সিদ্ধান্ত

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে ট্রাম্পের নতুন সিদ্ধান্ত

ট্রাম্পের মুখপাত্র জাকারিয়ার চাকরিচ্যুতি নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

ট্রাম্পের মুখপাত্র জাকারিয়ার চাকরিচ্যুতি নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

ফিলিস্তিনিদের জলপাই চুরির বৈধতা দিয়ে ইসরাইলি চরমপন্থির ফতোয়া, তীব্র সমালোচনা

ফিলিস্তিনিদের জলপাই চুরির বৈধতা দিয়ে ইসরাইলি চরমপন্থির ফতোয়া, তীব্র সমালোচনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম