Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আমরণ অনশনে বসছেন আন্না হাজারে

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০১৯, ০২:৫৫ পিএম

আমরণ অনশনে বসছেন আন্না হাজারে

Advertisement

ভারতের প্রবীণ গান্ধীবাদী নেতা ও সমাজসেবক আন্না হাজারে ফের আন্দোলন শুরু করেছেন।

লোকপাল ও লোকায়ুক্তের দাবি নিয়ে নিজ গ্রাম রালেগাঁও সিদ্ধিতে আমরণ অনশনে বসতে যাচ্ছেন তিনি। বুধবার তার অনশন শুরু হবে বলে জানা গেছে।

গত আট বছর ধরে আন্না হাজারে লোকপাল ও লোকায়ুক্তের দাবি জানিয়ে আসছেন। এ নিয়ে তৃতীয়বার অনশনে বসতে যাচ্ছেন তিনি। খবর এনডিটিভির।

সংসদে দুর্নীতিবিরোধী জনলোকপাল বিল নিয়ে সরকার কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছেন আন্না। তিনি আরও বলেন, তাকে দেয়া কোনো প্রতিশ্রুতিই সরকার পূরণ করেনি।

সুপ্রিমকোর্টে নির্দেশ সত্ত্বেও লোকপাল ও লোকয়ুক্ত বিল- ২০১৩ মোদি সরকার বাস্তবায়ন করেনি বলেও অভিযোগ করেন প্রবীণ গান্ধীবাদী এ নেতা।

প্রথমবার দিল্লির রামলিলা ময়দানে ২০১১ সালে আমরণ অনশনে বসেছিলেন তিনি। তবে এবার রামলিলা ময়দান নয়, নিজের গ্রামে বসে আমরণ অনশন শুরু করবেন তিনি। তার অনুসারীদের সেই মঞ্চে ভিড় করতে নিষেধ করা হয়েছে।

 

Advertisement

আন্না হাজারে

Advertisement

আরও পড়ুন

পাকিস্তান শাসিত কাশ্মীর নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

‘মাথা নোয়াব না, গোটা দেশ হবে যন্তর মন্তর’, আন্দোলনে চাপে দিল্লি

‘মাথা নোয়াব না, গোটা দেশ হবে যন্তর মন্তর’, আন্দোলনে চাপে দিল্লি

এবার ১০ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

এবার ১০ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

দিল্লির বিক্ষোভে আলোচনায় নেহা বোরা, বয়স-শিক্ষা-পরিচয় জানতে গুগলে ব্যাপক অনুসন্ধান

দিল্লির বিক্ষোভে আলোচনায় নেহা বোরা, বয়স-শিক্ষা-পরিচয় জানতে গুগলে ব্যাপক অনুসন্ধান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম