Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

পাকিস্তানকে ভয় দেখাতে বিমান হামলা করা হয়েছিল: ভারত

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০১৯, ১২:২৮ এএম

পাকিস্তানকে ভয় দেখাতে বিমান হামলা করা হয়েছিল: ভারত

জঙ্গলে বিমান হামলা। ফাইল ছবি

Advertisement

ভারতের তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং দার্জিলিঙের বিজেপি সংসদ সদস্য সুরিন্দর সিং অহলুওয়ালিয়া বলেছেন, গত ২৬ ফেব্রুয়ারি ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া এলাকায় বালাকোটের নিয়ন্ত্রণরেখা বরাবর যে বিমান হামলা করেছিল তা শুধু পাকিস্তানকে ভয় দেখানোর জন্য। 

রোববার সিপিএমের এক টুইটার অ্যাকাউন্টে তিনি এই লেখা পোষ্ট করেন। খবর এনডিটিভির। 

তিনি লেখেন, ভারত যে পাকিস্তানের উদ্দেশে আঘাত হানতে পারে সেটা বোঝাতেই এ হামলা করা হয়েছিল। কোনো মানুষের মৃত্যু আমাদের লক্ষ্য ছিল না।

মন্ত্রী বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা অন্য কোনো সরকারি কর্মকর্তাও বলেননি বিমান হামলায় কতজনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বলেছে মিডিয়া। 

তিনি বলেন, মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে বিমান হামলায় মৃতের সংখ্যা নিয়ে এমন সব তথ্য ছড়ানো হয়েছে যার কোনো ভিত্তি নেই। 

ভারতীয় বাহিনীর হামলার পর আমি প্রধানমন্ত্রীকে একটি সভায় বক্তব্য রাখতে শুনেছি। সেখানে তিনি বলেননি হামলায় কতজনের মৃত্যু হয়েছে। 

সরকারের কেউও এমন কথা বলেননি। আমাদের দলের সভাপতিকেও সংখ্যা নিয়ে মন্তব্য করতে দেখা যায়নি। এছাড়া  নিরাপত্তা বাহিনীও সরকারিভাবে মৃতের সংখ্যা জানায়নি, বলেন তিনি।

প্রসঙ্গত, ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া এলাকায় বালাকোটের নিয়ন্ত্রণরেখা বরাবর বোমা হামলায় ২০০-৩০০ সন্ত্রাসী নিহত হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যমে বলা হয়েছিল। 

তবে এ হামলায় কোনো হতাহত হয়নি বলে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়। 

Advertisement

ভারত পাকিস্তান কাশ্মীর

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম