Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

‘পৃথিবীর কোনো শক্তিই পাকিস্তানকে ধ্বংস করতে পারবে না’

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০১৯, ০৯:৫৩ পিএম

‘পৃথিবীর কোনো শক্তিই পাকিস্তানকে ধ্বংস করতে পারবে না’

পাকিস্তানের জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল জুবাইর মাহমুদ হায়াত। ছবি: এক্সপ্রেস নিউজ

Advertisement

পাকিস্তানের জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল জুবাইর মাহমুদ হায়াত বলেছেন, তরুণদের হাতে পাকিস্তানের পতাকা থাকলে পৃথিবীর কোনো শক্তিই পাকিস্তানকে ধ্বংস করতে পারবে না।

বৃহস্পতিবার করাচি বিশ্ববিদ্যালয়ে পাকিস্তান দিবসের বিশেষ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, এই মার্চ মাসেই পাকিস্তান প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। পাকিস্তানি জাতি বিশ্বের ‘স্বতন্ত্র’ একটি জাতি।

৭০ বছর আগেই আমরা সমৃদ্ধ একটি জাতিতে পরিণত হয়েছি। আমরা হাজারো বছরের পুরনো ঐতিহ্যের সংস্কৃতি লালন করি। পৃথিবীর এমন কোনো শক্তি নেই, যারা আমাদের পদাবনত করবে।

পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে নানান ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে জেনারেল জুবাইর মাহমুদ হায়াত বলেন, আমাদের বিরুদ্ধে সত্য মিথ্যা অনেক কথাই ছড়ানো হয়।

তথ্যপ্রযুক্তির এ সময়ে তরুণদের জাতীয়তাবোধ রক্ষা করতে হবে। সোশ্যাল মিডিয়ায় অনেক মিথ্যাকে রংচং মাখিয়ে সত্য বানানো হয়, যা তরুণদের মানসে বিভ্রান্তি তৈরি করে। এ জন্য আমাদের জাতীয়তাবাদের চর্চা বাড়াতে হবে। কারণ এ তরুণদের হাতেই পাকিস্তানের পতাকা ওঠবে। 

জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান বলেন, পাকিস্তানের ৬৬ ভাগ মানুষের বয়স ৩০ এর নিচে। তারুণ্য নির্ভর এমন দেশ পৃথিবীতে অনেক কমই রয়েছে। তারুণ্যের এ বিপুল সম্ভাবনা আমাদের কাজে লাগিয়ে উপকৃত হতে হবে। তরুণরাই আগামীর পাকিস্তানকে নেতৃত্ব দেবে।

বিজ্ঞান চর্চায় মুসলিম দেশগুলোর মধ্যে পাকিস্তান সবচেয়ে অগ্রসর দাবি করে সামরিক বাহিনীর ঊর্ধ্বতন এ কর্মকর্তা বলেন, পাকিস্তানের মানুষ আত্ম মর্যাদাশীল। আমরা ভুল থেকে শিক্ষাগ্রহণ করি। মুসলিম বিশ্বে আমরা বিজ্ঞান চর্চায় সবচেয়ে এগিয়ে আছি।

Advertisement

পাকিস্তান পাকিস্তানকে ধ্বংস পাকিস্তানের জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান

Advertisement

আরও পড়ুন

কথা রাখলেন ছেলে, মা-বাবাকে চড়ালেন বিমানে

কথা রাখলেন ছেলে, মা-বাবাকে চড়ালেন বিমানে

স্বর্ণের দাম কমল

স্বর্ণের দাম কমল

২৩০০ চাকরিতে আবেদন করেও বেকার পিএইচডিধারী

২৩০০ চাকরিতে আবেদন করেও বেকার পিএইচডিধারী

লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে বিস্ফোরণ, নিহত ৮

লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে বিস্ফোরণ, নিহত ৮

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম