Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পেরুতে দোতলা বাসে আগুন, নিহত ২০

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০১৯, ১১:২৫ এএম

পেরুতে দোতলা বাসে আগুন, নিহত ২০

Advertisement

লাতিন আমেরিকান দেশ পেরুতে একটি দ্বিতল বাসে আগুন লেগে কমপক্ষে ২০ যাত্রী নিহত হয়েছেন।

আহত হয়েছেন আরও আটজন। রাজধানী লিমার একটি অবৈধ টার্মিনালে ওই দুর্ঘটনা ঘটেছে। খবর এপির।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় রোববার বাসটির ইঞ্জিনে প্রথমে আগুনের সূত্রপাত হয়, পরে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে।

নিহতরা বেশিরভাগই দোতলার যাত্রী। আগুন লাগার পর হুড়োহুড়িতে তারা বের হতে পারেননি। আটকা পড়ে দগ্ধ হয়ে বাসের মধ্যেই তাদের করুণ মৃত্যু হয়।

লিমার মেয়র জর্জ মুনোজ বলেন, ফাইয়ো বাস টার্মিনালে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ ওই টার্মিনালটি কয়েক সপ্তাহ আগেই নিষিদ্ধ করেছিল। কারণ ওই টার্মিনালটির পাশেই একটি অবৈধ দোকান রয়েছে, যেখানে জ্বালানি বিক্রি করা হতো।

বাসটি জ্বালানি সরবরাহ করার সময়ই এতে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মধ্যে চারজনই শিশু। তবে দুর্ঘটনার সময় বাসটিতে কতজন যাত্রী ছিল তা পরিষ্কার জানা যায়নি। আগুন নেভাতে দমকলের আটটি ইউনিট ঘটনাস্থলে মোতায়েন করা হয়।
 

Advertisement

পেরু বাস আগুন

Advertisement

আরও পড়ুন

নামাজই ইরানের শক্তির উৎস: মোজতবা খামেনি

নামাজই ইরানের শক্তির উৎস: মোজতবা খামেনি

যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিল যুক্তরাষ্ট্র

যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিল যুক্তরাষ্ট্র

এবার কানাডার সরকারি ওয়েবসাইট হ্যাকের চেষ্টা করল এআই

এবার কানাডার সরকারি ওয়েবসাইট হ্যাকের চেষ্টা করল এআই

জাপানে স্থায়ী বসবাসে বড় ধাক্কা

জাপানে স্থায়ী বসবাসে বড় ধাক্কা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম