Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হুমকির পর কিউ যোদ্ধাদের স্মরণে মোনাজাত পরিকল্পনা বাতিল

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০১৯, ০১:১৪ পিএম

হুমকির পর কিউ যোদ্ধাদের স্মরণে মোনাজাত পরিকল্পনা বাতিল

ছবি: সংগৃহীত

Advertisement

নিহত সেনাদের স্মরণে নিউজিল্যান্ডের পুরিরুয়া অঞ্চলে আনজাক দিবসের অনুষ্ঠানে মুসলমানদের প্রার্থনা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা বাতিল করা হয়েছে।

যোদ্ধা ও সাধারণ মানুষের মধ্য থেকে সহিংস হুমকি আসার পর এ পরিকল্পনা বাদ দিতে বাধ্য হয়েছেন আয়োজকরা।

ক্রাইস্টচার্চের দুটি মসজিদে ভয়াবহ হামলায় অর্ধশত মুসল্লি নিহত হওয়ার ঘটনার পর টিথাহি বে স্মরণানুষ্ঠানের আয়োজক সিমোন স্ট্রমবোম মুসলমানদের প্রার্থনা অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন।-খবর স্টাফ ডটকমের

যুদ্ধ, সংঘাত ও শান্তিরক্ষা অভিযানে নিহত সব সেনার স্মরণে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে প্রতি বছর ২৫ এপ্রিল আনজাক দিবস পালন করা হয়। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সেনাবাহিনীর (আনজাক) সদস্যদের স্মরণে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে দিনটি পালিত হয়ে আসছে।

টিথাহি বের অনুষ্ঠানের আয়োজক ও আফগানযুদ্ধে অংশ নেয়া প্রবীণ যোদ্ধা সিমোন স্ট্রমবোম বলেন, সকাল ১০টার অনুষ্ঠানে একজন মুসলমান আলেম প্রার্থনা করবেন, এমন একটি ধারণা প্রচারের পর একের পর এক হুমকি আসতে শুরু করে।

হুমকির ধরণ এতটাই ব্যাপক ছিল যে তারা পুলিশ ও মুসলমান সম্প্রদায়কে জানাতে বাধ্য হয়েছেন। কাজেই এ ধরনের অনুষ্ঠানে মুসলমান আলেমের অংশগ্রহণের ঝুঁকি এতটাই বেশি যে, আমরা সে পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়েছি, বললেন সিমোন।

তিনি বলেন, ক্রাইস্টচার্চ হামলায় আমরা নিরপরাধ মানুষকে হারিয়েছি। এতে আমাদের অবহেলা প্রকাশ পেয়ে গেছে। কাজেই অনুষ্ঠানে অংশ নেয়া মুসলিম ধর্মীয় নেতার নিরাপত্তা নিয়ে আমরা কোনো নিশ্চয়তা দিতে পারছি না, যা সত্যিই হতাশাজনক।

Advertisement

ক্রাইস্টচার্চ

Advertisement

আরও পড়ুন

গুলির ক্ষত সারাতে মধু ব্যবহার করতেন পেহেলগাম হামলার হোতা

গুলির ক্ষত সারাতে মধু ব্যবহার করতেন পেহেলগাম হামলার হোতা

ইমরান খানের মুক্তির দাবিতে লংমার্চ শুরু

ইমরান খানের মুক্তির দাবিতে লংমার্চ শুরু

এসআরএফটিআইয়ে ফের উত্তেজনা, গেট ভেঙে ঢোকার চেষ্টা হিন্দু জাগরণ মঞ্চের

এসআরএফটিআইয়ে ফের উত্তেজনা, গেট ভেঙে ঢোকার চেষ্টা হিন্দু জাগরণ মঞ্চের

মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার

মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম